Thursday, May 14, 2026

পাকা হল চুক্তি! মার্কিন কংগ্রেসের ছাড়পত্রে যু.দ্ধ বিমানের ইঞ্জিন তৈরি হবে ভারতেই  

Date:

Share post:

ভারত-মার্কিন প্রতিরক্ষা ক্ষেত্রে (India US Defence Sector) নয়া দিগন্ত। এবার থেকে ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন (Jet Engine)। গত জুন মাসেই নয়াদিল্লি (New Delhi) ও ওয়াশিংটনের (Washington) মধ্যে এই সম্পর্কিত চুক্তি সাক্ষরিত হয়েছিল। আর তার কয়েক মাস কাটতে না কাটতেই সেই চুক্তিতে গ্রিন সিগন্যাল দিল মার্কিন কংগ্রেস (United States Congress)। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে জিই অ্যারোস্পেসের চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে।

গত জুন মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান। আর সেই সময় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে খবর। ফলে এবার দুশ্চিন্তার দিন শেষ। ভারতের মাটিতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধবিমানের এফ-৪১৪ ইঞ্জিন। এতদিন পর্যন্ত ফাইটার জেট তেজসের বাকি অংশ ভারত তৈরি করলেও ইঞ্জিন তৈরি হত আমেরিকায়। তবে বহুদিন থেকেই এই প্রযুক্তি হোয়াইট হাউসের কাছ থেকে পেতে মুখিয়ে ছিল নয়াদিল্লি। আর এমন সিদ্ধান্তে মাথা উঁচু হল ভারতের। এবার থেকে দেশেই ভারতীয় বায়ুসেনার জন্য জেট ইঞ্জিন তৈরি করা যাবে।

তবে এই চুক্তির অধীনে, GE Aerospace F414 ফাইটার জেট ইঞ্জিন তৈরির জন্য তার প্রযুক্তির ৮০ শতাংশ ভারতে হস্তান্তর করবে। এই প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্য হল লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট- এর অপারেশনাল কর্মক্ষমতা বাড়ানো। চুক্তিতে ৯৯টি জেট ইঞ্জিনের সহ-উৎপাদনও রয়েছে, যা প্রযুক্তি স্থানান্তরের কারণে কম ব্যয়বহুল হবে। এই ইঞ্জিনগুলি তাদের নির্ভরযোগ্যতা এবং কর্মক্ষমতার জন্য বিখ্যাত।

 

 

 

 

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...