Tuesday, March 24, 2026

পুর নিয়োগ নিয়ে ১২ পুরসভার কাছে তথ্য তলব ইডির

Date:

Share post:

দিন কয়েক আগে নিয়োগ মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের অসন্তোষের মুখে পড়েছিল ইডি। বিচারপতি জানতে চেয়েছিলেন, ‘‘এত গুরুত্বপূর্ণ মামলায় তদন্তের অগ্রগতি কোথায়? পঞ্চায়েত ভোটের সময় কিছুটা তাড়াহুড়ো দেখা গিয়েছিল। তার পর কি আবার ঘুমিয়ে পড়লেন?’’এরপরই পুর নিয়োগ মামলা নিয়ে তৎপরতা দেখা গেল। ইডি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারই রাজ্যের ১২টি পুরসভার কাছে গিয়েছে তদন্তকারী সংস্থাটির নোটিশ। অন্য দিকে, বৃহস্পতিবার সকালে ইডির দফতরে প্রবেশ করতে দেখা গিয়েছে পুর নিয়োগ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অয়ন শীলের হিসাবরক্ষককেও।

স্কুলে নিয়োগ মামলার তদন্তে নেমে পুরসভার নিয়োগেও দুর্নীতির প্রমাণ পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। দেখা যায় স্কুল নিয়োগ দুর্নীতির সঙ্গে একই শৃঙ্খলে বাঁধা পুরনিয়োগে অনিয়মের ঘটনাও। দায়ের হয় মামলা। শুরু হয় তদন্ত। কিন্তু গত কয়েক মাসে সেই মামলার তদন্তে নতুন কোনও তথ্য পাওয়া গিয়েছে কিনা সে কথা জানায়নি ইডি। অবশেষে বৃহস্পতিবার আবার তাদের এ নিয়ে তৎপর হতে দেখা গেল।

ইডি সূত্রে খবর, যে ১২টি পুরসভার কাছে তারা নথি চেয়ে পাঠিয়েছে, তার মধ্যে দমদম, কামারহাটি, পানিহাটির মতো কলকাতা সংলগ্ন এলাকাগুলির পুরসভাও রয়েছে। ইডি ওই পুরসভা কর্তৃপক্ষকে বলেছে, গত ২০১৪ সাল থেকে সমস্ত নিয়োগের তথ্য পাঠাতে। এক সপ্তাহের মধ্যে ওই তথ্য এবং যাবতীয় নথি পাঠাতে হবে বলে জানিয়েছে ইডি।

এরই পাশাপাশি অয়ন শীলের হিসাবরক্ষককেও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ তিনি আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডির দফতরে পৌঁছান।উল্লেখ্য, নিয়োগ মামলার তদন্তে এই অয়নের কাছ থেকেই পাওয়া গিয়েছিল পুরসভার নিয়োগ সংক্রান্ত ওএমআর শিট। মিলেছিল একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত নথিপত্রও। পরে তদন্তকারীরা জানতে পারেন, অয়নের মালিকানাধীন একটি সংস্থা পুরসভার নিয়োগ পরীক্ষা পরিচালনার কাজও করত।

 

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...