Saturday, May 16, 2026

ডুরান্ডের ফাইনালে কাকে চাইছেন কুয়াদ্রাত? কী বলছেন লাল-হলুদ কোচ?

Date:

Share post:

৩ সেপ্টেম্বর ডুরান্ড ফাইনাল। প্রথম ফাইনালিস্ট হিসাবে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি। দ্বিতীয় ফাইনালিস্ট হিসাবে যাবে দ্বিতীয় সেমিফাইনালের মোহনবাগান বনাম এফসি গোয়া ম‍্যাচে যে দল জয় পাবে তারা। দুরন্ত প্রত্যাবর্তনে নর্থইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। মরশুমে এখনও অপরাজিত লাল-হলুদ। সমর্থকরা বহু দিন পর ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন। ফাইনালে ফের ডার্বি হওয়ার সম্ভাবনা। কিন্তু দাপুটে ফুটবলে প্রায় দু’দশক পর ডুরান্ড ফাইনালে ওঠার পর প্রতিপক্ষ নিয়ে ভাবতে চান না ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। এই নিয়ে  তিনি বললেন, “মরশুমের শুরুতে আমি বলেছিলাম, আমাদের এবার হারানো কঠিন হবে। সেটাই কিন্তু ঘটছে। আমরা হারার আগে হারব না। নর্থইস্টের বিরুদ্ধে এই মরশুমের সেরা ম্যাচ খেললাম আমরা। আমি খুশি দলের পারফরম্যান্সে।”

ক্লান্তি নিয়ে চিন্তায় রয়েছেন ইস্টবেঙ্গল কোচ। তাই বুধবার ফুটবলারদের রিকভারি সেশন করিয়ে বৃহস্পতিবার প্র্যাকটিসে ছুটি দিয়েছেন কুয়াদ্রাত। এই নিয়ে লাল-হলুদ কোচ বলেন, “শেষ দিকে ছেলেরা ক্লান্ত হয়ে পড়েছিল। তাই আমি রণকৌশল বদলে দিয়েছিলাম। ফুটবলে ব্যবধান খুব সামান্য। বিশেষ করে এক গোলের ব্যবধান যে কোনও সময় মিটিয়ে ফেলা যায়। তাই এক গোল শোধ করার পর আমরা আশাবাদী ছিলাম ম্যাচে ফেরার ব্যাপারে।”

ডুরান্ডের ফাইনালে প্রতিপক্ষ মোহনবাগান না গোয়া, কাকে পেলে খুশি হবেন? এই নিয়ে লাল-হলুদ কোচ বলেন, “মোহনবাগান ফাইনালে উঠলে অত্যন্ত কঠিন ম্যাচ হবে। গোয়াও ধারাবাহিকতা দেখিয়েছে প্রতিযোগিতায়। আমরাও তৈরি। তবে ফাইনালের প্রতিপক্ষ নিয়ে আমরা বেশি ভাবতে রাজি নই। এদিকে, কার্ড সমস্যায় ফাইনালে খেলতে পারবেন না সৌভিক চক্রবর্তী। প্ল্যান বি ভাবতে হবে ইস্টবেঙ্গল কোচকে।”

আরও পড়ুন:আয়োজক হলেও জার্সিতে নেই পাকিস্তানের নাম, কেন?

 

 

Related articles

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...