Sunday, May 17, 2026

মহাজোটের ‘প্রধানমন্ত্রী মুখ’ নিয়ে মন্তব্যের আগে নেতৃত্বকে সতর্ক হওয়ার বার্তা মমতার

Date:

Share post:

ইন্ডিয়া (INDIA ) জোটের প্রধানমন্ত্রী মুখ কে হবেন? তা নিয়ে জাতীয় রাজনীতিতে জল্পনা থাকলেও এখনই এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি মহাজোট। এদিকে এই ইস্যুকে হাতিয়ার করে বিরোধীদের মধ্যে ভাঙন ধরাতে মরিয়া বিজেপি। তাই প্রকাশ্যে মহা জোটের প্রধানমন্ত্রী মুখ নিয়ে কোনওরকম আলটপকা মন্তব্য যাতে না করা হয় সে বিষয়ে জোট বৈঠকে নেতৃত্বকে সতর্ক থাকার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সূত্রের খবর, বৃহস্পতিবার মুম্বইয়ের বৈঠকে মহাজোটের আগামী পদক্ষেপ কী হবে সে বিষয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোটের নেতৃত্বকে একাধিক বিষয়ে পরামর্শ দেন। এর পাশাপাশি মহা জোটের প্রধানমন্ত্রী মুখ কে হবে তা নিয়ে প্রকাশ্য মন্তব্যে সতর্ক থাকার বার্তা দেন তিনি। তার কারণ, শাসক দল চাইছে জোটের অন্দরে ভাঙন ধরাতে। আর সেখানে তাদের অন্যতম হাতিয়ার প্রধানমন্ত্রী মুখ। প্রধানমন্ত্রী মুখ নিয়ে জোটের অন্দরে আগুন লাগাতে পারলেই ভাঙন ধরবে মহাজোটে। যেন তেন প্রকারে সেটাই চাইছে বিজেপি। তাই দলীয় নেতৃত্বরা যাতে এই ধরনের কোনও রকম মন্তব্য এড়িয়ে চলেন তার জন্য সতর্কবার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী।

অবশ্য এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে আগেই জানিয়েছিলেন, “কেউ এমন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দাবি তোলেনি। আমাকে কেউ কিছু বলেনি। বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে, সেটা গৌণ বিষয়।” এর পাশাপাশি উদ্ধব ঠাকরেকে বলতে শোনা গিয়েছে, “বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় এমন অনেকে রয়েছেন, যাঁদের মধ্যে থেকে কাউকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেওয়া যায়। বিজেপিতে আর কে বিকল্প রয়েছেন?” উল্লেখ্য, প্রধানমন্ত্রী মুখ নিয়ে সতর্কবার্তার পাশাপাশি বৃহস্পতিবার মহা জোটের বৈঠকে বার্তা দেওয়া হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। একই সঙ্গে আগামীকাল অর্থাৎ শুক্রবারের বৈঠকে কো-অর্ডিনেশন কমিটি তৈরি করা হবে। জোটের আহ্বায়ক বা চেয়ারপার্সন নিয়োগ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মুম্বইয়ের বৈঠকে।

 

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...