Tuesday, June 2, 2026

ট্রেন দু.র্ভোগ কাটাতে নয়া উদ্যোগ পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে

Date:

Share post:

নিত্যযাত্রীদের ট্রেন পরিষেবা সংক্রান্ত জটিলতা কাটাতে এবার পূর্ব রেলের (Eastern Railways) তরফে এক নয়া উদ্যোগ নেওয়া হল। কম সময়ের ব্যবধানে অনেক বেশি সংখ্যক ট্রেন চালাতে নতুন ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Sealdah division)। বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক সূচনা করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমরপ্রকাশ দ্বিবেদী। প্রাথমিকভাবে শিয়ালদহ কন্ট্রোল রুম এবং শিয়ালদহ-রানাঘাট (Sealdah Ranaghat Route)শাখায় এই ব্যবস্থা চালু করা হল ।

এই ব্যবস্থার আওতায় কোন লাইনে কোথায় কোন ট্রেন রয়েছে এছাড়াও বিভিন্ন সিগন্যাল-পয়েন্ট কী অবস্থায় আছে— তাও কন্ট্রোল রুমের বড় পর্দায় দেখা যাবে। রেলের আধিকারিকেরা জানিয়েছেন, বিভিন্ন লাইনে প্রয়োজন অনুযায়ী ট্রেন ঘুরিয়ে দেওয়া, অতিরিক্ত ভিড়ের সময়ে বাড়তি ট্রেন চালানো, প্রয়োজনে ট্রেন তুলে নেওয়ার মতো একাধিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। একইসঙ্গে রেলের একাধিক পয়েন্ট ও ট্র্যাক সার্কিট ছাড়াও লেভেল ক্রসিং থেকে যন্ত্রের মাধ্যমে ট্রেনের অবস্থান সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। এই গোটা ব্যবস্থাটি অপটিক্যাল ফাইবারে সংযুক্ত থাকায় তথ্য আদানপ্রদান সহজ হবে।

আরও পড়ুন:‘উই আর ফাইটিং ফর দ‍্য বেস্ট ফর ইন্ডিয়া’, জোট বৈঠকের আগে মন্তব্য মমতার

 

 

 

 

 

 

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...