Saturday, May 23, 2026

ভ্যাপসা গরম থেকে কবে মিলবে মুক্তি? ঝেঁপে বৃষ্টির আশায় বঙ্গবাসী

Date:

Share post:

ভাদ্রের ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। চড়া রোদের চোখ রাঙানিতে হাঁসফাঁস অবস্থা ছোট থেকে বড় সকলেরই। এরইমধ্যে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, মৌসুমি অক্ষরেখা সক্রিয় হতে চলেছে দক্ষিণবঙ্গে। ফলে শনিবার থেকেই আহহাওয়ার পরিবর্তন হতে চলেছে। উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যের ‘উপাচার্যহীন’ বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালই উপাচার্য! বিরোধিতা করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টি হলেও দক্ষিণবিওঙ্গে তেমনভাবে ব্ষ্টি কোথাও হয়নি বললেই চলে। এদিকে বাড়ছে তাপমাত্রার দাপট। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে হাওয়া অফিস সূত্রে খবর, রবি ও সোমবার পাল্টাবে আবহাওয়ার রূপ। রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
কলকাতার মতো দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও তাপমাত্রার তেমন হেরফের হবে না বলেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। আজ অর্থাৎ শুক্রবার উপকূলবর্তী জেলাগুলিতে বাড়বে বৃষ্টিপাত। শনিবারও একই ছবি দেখা যাবে। রবি ও সোম বৃষ্টির দাপট বেশি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস জানিয়েছে,মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখার পূর্বের অংশ শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগোবে। এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লেও উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে।

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...