Sunday, April 26, 2026

শনিবার ভারত-পাক মহারণ, বৃষ্টির সম্ভাবনা কতটা? কী বলছে হাওয়া অফিস?

Date:

Share post:

আগামিকাল এশিয়া কাপে হাইভোল্টেজ ম‍্যাচ। এশিয়া কাপে ভারতের মুখোমুখি পাকিস্তান। তবে তার আগে বৃষ্টির সম্ভাবনা। ক্রিকেট ভক্তদের জন্য ভালো খবর দিতে পারছে না আবহাওয়া দপ্তর। তাদের মতে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৯৪ শতাংশ। এছাড়া  প্রবল বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

ক্যান্ডিতে ভারত-পাকিস্তান ম্যাচের দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতের খবর অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা ৯৪ শতাংশ। এছাড়া এদিন ক্যান্ডির আবহাওয়া থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। খেলার সময় আকাশে মেঘ থাকবে। ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইবে। চার ঘণ্টা বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এটা ক্রিকেট ভক্তদের জন্য সুখবর নয়।

ভারত-পাকিস্তান ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট ভক্তরা। এবারের এশিয়া কাপে তিনবার দেখা যেতে পারে ভারত-পাকিস্তান  মেগা ম্যাচ। শুধুমাত্র এশিয়া কাপ নয়, বিশ্বকাপও  মুখোমুখি হবে দুই দল। পাকিস্তান এশিয়া কাপের আয়োজনের দায়িত্ব পেলেও ভারতীয় দল পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়। ফলে রোহিত শর্মারা তাদের সমস্ত ম্যাচ খেলবেন শ্রীলঙ্কায়।

এদিকে বুধবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। রবিবার তারা প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। এরপর সুপার ফোরে দুই দল উঠলে আবারও ভারত-পাক ম্যাচ হতে পারে। ফাইনালেও মুখোমুখি হতে পারে দুই দল।

আরও পড়ুন:রবিবার ফের ডার্বি, টিকিট চাহিদা তুঙ্গে, ইস্ট-মোহন সমর্থকদের লম্বা লাইন

Related articles

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...

বকেয়া টাকা চাওয়ার ‘শাস্তি’! দিল্লিতে যুবকের হাত কাটলো আততায়ীরা

পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো ৩২ বছর বয়সী এক যুবকের (Delhi Crime)। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা একালায়...

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...