Saturday, May 16, 2026

KMC: পুর আইন সংশোধন, আর দিতে হবে না সরকারি স্কুল-কলেজকে সম্পত্তি কর

Date:

Share post:

রাজ্য সরকার এখন থেকে কলকাতা পুরনিগম এলাকার সব সরকারি ও সরকারি পোষিত বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্পত্তি কর না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ বিধানসভায় এই সংক্রান্ত দি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল এর উপরে আলোচনার জবাবী ভাষনে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আইন অনুযায়ী এতদিন শিক্ষা প্রতিষ্ঠানের জমি ও ভবনের উপরে যে সম্পত্তি কর সংগ্রহের নিয়ম ছিল এই সংশোধনীর মাধ্যমে তা বাতিল করে দেওয়া হল।

বর্তমানে পুর নিগমের আওতায় থাকা ৭৮টি কলেজ সহ যে এক হাজার ৯৬৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখন থেকে তাদের আর সম্পত্তি কর দিতে হবে না বলে তিনি জানান। এই প্রতিষ্ঠানগুলি থেকে বছরে কর বাবদ দশ কোটি টাকা আয় হওয়ার কথা থাকলেও গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে তা এখনও বকেয়া রয়েছে বলে তিনি জানিয়েছেন। বিলের উপরে আলোচনার শুরুতে বিজেপির অম্বিকা রায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত স্কুলগুলিকেও কর ছাড়ের আওতায় আনার কথা বলেন। পরে ধ্বনী ভোটে সংশোধনী বিলটি সভায় পাশ হয়ে যায়।

আরও পড়ুন- শহরে ফিরতেই গ্রে.ফতার দত্তপুকুর বিস্ফোর.ণকাণ্ডের মূল পাণ্ডা! পুলিশ হে.ফাজতের নির্দেশ আদালতের

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...