Monday, March 16, 2026

ধূপগুড়িতে বিজেপির প্রচারে ব্রাত্য রাজ.বংশী ‘রাজা’ অনন্ত! কিন্তু কেন?

Date:

Share post:

রাজ্যে ফের একটি উপনির্বাচন। এবারও লড়াই ত্রিমুখি। একদিকে শাসক তৃণমূল, একদিকে প্রধান বিরোধী দল বিজেপি আর একদিকে সিপিএমের প্রার্থী, যাঁকে সমর্থন করছে কংগ্রেস। আগামী মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর উত্তরবঙ্গের ধূপগুড়ি কেন্দ্রে উপনির্বাচন। লড়াইয়ের ময়দানে থাকা প্রতিটি দল প্রচারে ঝড় তুলেছে।

এই কেন্দ্রের একটি বড় অংশের ভোটার রাজবংশী। যাদের মধ্যে বিজেপির একটা প্রভাব আছে বলে মনে করা হয়। কিন্তু এখনও পর্যন্ত প্রচারে খুঁজে পাওয়া গেল না অনন্ত মহারাজকে। সম্প্রতি বাংলা থেকে বিজেপির প্রথম রাজ্যসভা সাংসদ হয়েছেন অনন্ত মহারাজ। আগামী লোকসভা নির্বাচনে রাজবংশী ভোট নিজেদের দখলে রাখতেই যে বিজেপি রাজবংশীদের স্বঘোষিত ‘মহারাজ’-কে রাজ্যসভায় পাঠিয়েছে, তা দিনের আলোর মতো স্পষ্ট।

কিন্তু হাইভোল্টেজ লড়াইয়ে কেন নেই অনন্ত।মহারাজ?ধূপগুড়ি উপনির্বাচনে অনন্তকে সামনে রেখে ভোট টানার পরিকল্পনাও ছিল দলের। সেই মতোই ভোটের প্রচারে তারকা প্রচারকদের তালিকায় ছিল তাঁর নাম। কিন্তু বাস্তবে দেখা গেল নির্বাচনের ময়দানে নেই তিনি। রাজ্য সভাপতি সুকান্ত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা ধূপগুড়ির মাটি কামড়ে পড়ে থাকলেও অনন্ত নেই কেন? বিজেপি সূত্রে জানা গিয়েছে ‘পৃথক কোচবিহার’ নিয়ে অনন্ত মহারাজের অবস্থানে বিতর্ক তৈরি হয়েছে। বাংলা ভাগের পক্ষে সওয়াল করেও বিতর্কে জড়িয়েছেন অনন্ত মহারাজ। তাই অনন্ত মহারাজকে ধূপগুড়িতে ভোটের ময়দানে না নামানোর কৌশল নিয়েছে গেরুয়া শিবির, পাছে বুমেরাং হয়!

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...