Friday, May 15, 2026

ভে.ঙে পড়ল ‘সোনার কেল্লা’র মুকুলের কলকাতার বাড়ি! কী হল বাসিন্দাদের

Date:

Share post:

ভেঙে পড়ল সোনার কেল্লার মুকুলের কলকাতার বাড়ি। ভবানীপুরের বাড়িটিকে আগেই বিপজ্জনক বলে ঘোষণা করে কলকাতা পুরসভা (KMC)। শনিবার ভোর তিনটে নাগাদ আচমকা বাড়িটি ভেঙে পড়ে। একজনই বাসিন্দা ছিলেন, তাঁকে উদ্ধার করা হয়েছে।

এদিন ভোরে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। বাড়ির বাসিন্দার আঘাত লাগেনি বলেই সূত্রের খবর। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু। যায় পুলিশও (Police)। বাড়ির বাসিন্দাকে আগেই অন্যত্র সরে যেতে বলেছিল পুরসভা। কিন্তু ঐতিহ্য জড়িত বাড়ি ছেড়ে যাতে চাননি তিনি।

কলকাতার ভবানীপুরের পদ্মপুকুরে ওই বাড়িটিতে সোনার কেল্লার সিনেমার কিছু অংশের শ্যুটিং করেছিল অস্কার জয়ী পরিচালক সত্যজিৎ রায় (Satyajit Ray)। বাড়িটিকে তিনি কলকাতায় মুকুলের বাড়ি হিসেবে দেখান। সত্যজিতের স্মৃতিবিজড়িত বাড়িটি ভেঙে পড়ায় আক্ষেপ স্থানীয়দের।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...