Saturday, April 4, 2026

মহারাজের চরিত্রে আয়ুষ্মান, সৌরভের বায়োপিকের শুটিং শুরু ডিসেম্বরে : সূত্র

Date:

Share post:

গত কয়েক মাস ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের মুখ্য অভিনেতাকে নিয়ে চর্চা তুঙ্গে। কে করবেন মহারাজের চরিত্র? এই নিয়ে বেশ কয়েক মাস ধরেই জল্পনা তুঙ্গে। অবশেষে জল্পনার অবসান। শোনা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। মাঝে উঠে এসেছিল বেশ কিছু তারকার নাম। যার মধ্যে সব থেকে চর্চিত ছিল রণবীর কাপুরের নাম। এছাড়াও হৃতিক রোশনের নাম শোনা গিয়েছিল। তবে সূত্রের খবর, এদের কেউ-ই নন, বরং ‘প্রিন্স অফ ক্যালকাটা’র চরিত্রে দেখা যাবে অভিনেতা আয়ুষ্মান খুরানাকেই। আয়ুষ্মান খুরানা ব্যক্তিগত জীবনে খুব ভাল ক্রিকেট খেলতে পারেন। অভিনয়ের দিক থেকেও আয়ুষ্মান খুরানা তুলনাহীন। সকলেই আয়ুষ্মান খুরানোর উপরে যথেষ্টই আস্থা রাখছেন বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই শেষ হয়েছে চিত্রনাট্য লেখার কাজ, শুটিং শুরু হবে বছরের শেষে, ডিসেম্বর মাস থেকেই।

নাম প্রকাশ্যে আসার পর থেকেই শোনা যাচ্ছে, আগামী দুই মাস মাঠেই ব্যস্ত থাকবেন অভিনেতা। দাদার সঙ্গে দেখা করে টিপস নেবেন তিনি। আদব-কায়দা জেনে প্র্যাকটিস করবেন এবং নিজেকে তৈরী করবেন এই ছবির জন্য। ছবি পরিচালনায় থাকছেন লাভ রঞ্জন। নিমেষেই এই খবর ভাইরাল হয়ে গিয়েছে। মহেন্দ্র সিং ধোনি, কপিল শর্মা ও শচীন তেন্ডুলকারের পর এবার পর্দায় আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। মহারাজের জানা অজানা গল্প মানুষের কাছে আয়ুষ্মানের মাধ্যমে কতটা গ্রহণযোগ্য হয় সেটাই এখন দেখার।

আরও পড়ুন:মণিপুরের হিং.সা নিয়ে উদ্বিগ্ন মেরি কম, নিজের গ্রামকে বাঁচাতে চিঠি অমিত শাহ-কে

 

 

 

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...