Saturday, May 16, 2026

বাদ সঞ্জু দলে রাহুল-ঈশান, শনিবার হয়ে মধ‍্যরাতে হয়ে গেল বিশ্বকাপের দল : সূত্র

Date:

Share post:

অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু একদিনের ক্রিকেট বিশ্বকাপ। আর তার জন‍্য দল তৈরি করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, শনিবার মধ্যরাতে ১৫ সদস্যের প্রাথমিক দল তৈরি করেছে বিসিসিআই। জানা যাচ্ছে, দলে জায়গা পেয়েছেন কে এল রাহুল, জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। সুযোগ পাননি আরও দুই ক্রিকেটার তিলক ভার্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণা। যদিও আনুষ্ঠানিক ভাবে দল ঘোষণা করেনি বিসিসিআই। আসন্ন বিশ্বকাপের জন‍্য আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে।

সূত্রের খবর, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ বাতিলের পরই বৈঠকে বসেন নির্বাচক কমিটির সদস্যেরা। অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে প্রধান নির্বাচক অজিত আগারকার এবং অন্য নির্বাচকেরা কথা বলেন। এশিয়া কাপের ম্যাচ দেখতে শ্রীলঙ্কায় গিয়েছেন অজিত আগরকর। জানা যাচ্ছে, বৈঠকে রাহুলের ফিটনেস নিয়ে দীর্ঘ আলোচনা হয়। মেডিকেল টিম সবুজ সংকেত দেওয়ার পরে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। রাহুল নেটে দারুণ খেলছেন এবং বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কয়েক ঘন্টা ব্যাট করেছেন। এশিয়া কাপে ভারতীয় দলে যোগ দিতে তাকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হবে বলেও জানা গিয়েছে।

এদিকে জানা যাচ্ছে, প্রাথমিকভাবে টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের দল এরকম। ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা। পাকিস্তান ম‍্যাচে মিডল অর্ডারে ব্যাট হাতে দুর্দান্ত প্রদর্শনের পরে, ঈশান কিষাণও দলে জায়গা পেয়েছেন। এছাড়াও দলে রয়েছেন শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং সূর্যকুমার যাদব। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং শার্দুল ঠাকুরও দলে জায়গা করে নিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কারণ নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্ট ব্যাটিং গভীরতার উপর জোর দিয়েছে। বোলিং বিভাগে, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ পেস আক্রমণের নেতৃত্ব দেবেন এবং স্পিনার কুলদীপ যাদবও দলে জায়গা পেয়েছেন।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

 

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...