Tuesday, June 2, 2026

চিনে আছড়ে পড়ল ‘সাওলা’! ঝড়ে তছনছ হংকংও, মৃ*ত ১

Date:

Share post:

দক্ষিণ চিনের গুয়াংদং প্রদেশের ইয়াং চিয়াং শহরের হাই লিং দ্বীপে আছড়ে পড়ল সুপার টাইফুন ‘সাওলা’।রবিবার স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ আছড়ে পড়েছে সুপার টাইফুন। ঝড়ের গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ২৮ মিটার। ইতিমধ্যেই গুয়াংদং-এর থেকে কয়েক লক্ষ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বাজারহাট এবং সমস্তা শিক্ষা প্রতিষ্ঠান। এ পর্যন্ত ঝড়ে গাছ পড়ে এক জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। পঞ্চাশ জনেরও বেশি জখম হয়ে ভর্তি হাসপাতালে।

আরও পড়ুনঃ জাপানে ধ্বংসলীলা চালিয়ে সুপার টাইফুন ‘হাইশেন’ দক্ষিণ কোরিয়াতে
এদিন হংকং এবং ম্যাকাওয়ের উপর দিয়েও ঝোড়ো হাওয়া বয়েছে। তছনছ বিস্তীর্ণ এলাকা।গাছ পড়ে মৃত্যুর পাশপাশি জখম হয়েছেন বহু মানুষ। টাইফুনটি ক্রমশ শক্তি হারিয়ে গুয়াংদংয়ের পশ্চিমের উপকূল দিয়ে দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে তাইওয়ানের পূর্ব উপকূলের দিকে এগোবে বলে পূর্বাভাস রয়েছে। সরকারি ভাবে জানানো হয়েছে, প্রায় ৮৫ হাজার মাছ ধরার জাহাজ বন্দরে ফিরে এসেছে।১৯৪৯ সালের পরে এটিই দক্ষিণ চিনে সব থেকে বড় ঘূর্ণিঝড়।
এই টাইফুনের জেরে শুক্রবার বিকেলের পর থেকেই চিনের বিভিন্ন বিমানবন্দরে বহু উড়ান বাতিল করা হয়েছে। আটকে পড়েছেন বহু যাত্রি। এমনকি বিপর্যস্ত হয়ে পড়েছে রেল পরিষেবাও।

 

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...