Tuesday, March 24, 2026

‘সম*কামী’ শিক্ষককে নৃ*শংসভাবে খু*ন নাবালকের!

Date:

Share post:

২৮ বছরের শিক্ষক লাগাতার যৌন নির্যাতন (Sexual Harassment)চালাতেন ১৪ বছরের নাবালক কিশোরের উপর। এখানেই শেষ নয় আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগও উঠছে। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না পারে প্রতিশোধ স্পৃহা থেকেই শিক্ষককে কাগজ কাটার ধারাল ছুরি দেয়ে গলা কেটে খুনের অভিযোগ নির্যাতিত নাবালকের বিরুদ্ধে। রাজধানীতে (Delhi Case)এই চাঞ্চল্যকর খুনের ঘটনায় শোরগোল পড়ে গেছে। শুক্রবার অভিযুক্ত ১৪ বছরের কিশোরকে আটক করেছে দিল্লি পুলিশ (Delhi Police)।

পুলিশ বলছে গত ৩০ আগস্ট খুনের ঘটনা ঘটে দিল্লির জামিয়া নগরের বেতলা হাউস এলাকায়। স্থানীয় আবাসনের এক কামরার ফ্ল্যাট থেকে রক্ত বেরোতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। দীর্ঘদিন ধরে অভিযুক্ত কিশোরকে নানা ভাবে শারীরিক হেনস্থার শিকার হতে হত। বদলা নিতে খুনের ছক কষেছিলেন ১৪ বছরের কিশোর বলে জানাচ্ছেন দক্ষিণ পূর্ব দিল্লির ডিসিপি রাজেশ দে। তদন্তে নেমে পুলিশ জানায় যে মৃত শিক্ষক সমকামী ছিলেন এবং তার যথেষ্ট প্রমাণ মিলেছে। নাবালককে জেরা করে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

Related articles

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...

সপ্তাহভর উত্তরে টানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী (West Bengal Election) প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গে আবহাওয়া...

প্রয়াতদের জন্য চিন্নাস্বামীতে স্মৃতি ফলক, সংরক্ষিত থাকবে আসনও

অভিশপ্ত স্মৃতি নিয়েই চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) শুরু হচ্ছে আইপিএল। অনেক জটিলতার পর নিজেদের ঘরের মাঠে খেলার অনুমতি...