Saturday, May 23, 2026

মাতৃদর্শনে ভরসা রাখুন পুলিশের বিশেষ অ্যাপে

Date:

Share post:

আপনি হয়তো বিশেষ মণ্ডপে কিছুক্ষণ পরে যাবেন ভাবছেন। তখন ওই মণ্ডপ এড়িয়ে অন‌্য মণ্ডপে অনায়াসে যেতে পারবেন। সেই ভাবনা নিয়েই এই বছর লালবাজার চালু করছে ‘পুজো কিউ ওয়েটিং টাইম অ‌্যান্ড ডিসপ্লে সিস্টেম’। দিন কয়েক আগে এই ব‌্যাপারে লালবাজারের কর্তারা একটি বৈঠক করেন। তাতেই এই পদ্ধতি চালুর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ২০ টি মণ্ডপ চিহ্নিত করা হয়েছে। ওই মন্ডপগুলিতে থাকবে কলকাতা পুলিশের বিশেষ টিম।তারা নিজস্ব ক‌্যামেরার সাহায্যে অনবরত ছবি তুলে পাঠাবে। ওই ক‌্যামেরার সঙ্গে সংযুক্ত থাকবে জিপিএস, বিশেষ সফটওয়‌্যার ও অ‌্যাপ। ভিডিও ক‌্যামেরায় মণ্ডপের ভিতর মানুষের ভিড় ও বাইরে দর্শনার্থীদের লাইনের ছবি তোলা হবে। এর পর সফটওয়‌্যার ও অ‌্যাপের মাধ‌্যমে বিশ্লেষণ করা হবে যে, মণ্ডপ ও তার চারপাশে কত মানুষের ভিড় রয়েছে।সেই তথ্য নিমেষে পৌঁছে যাবে দর্শনার্থীদের কাছে।

তথ্য অনুযায়ী, উত্তর থেকে দক্ষিণ কলকাতার ২০ টি পুজোয় বেশি ভিড় হয়। সাধারণভাবে কলকাতা বা জেলা থেকে আসা দর্শনার্থীরা এই মণ্ডপগুলিতে বেশি ভিড় করেন। ফলে বিকেল থেকেই মণ্ডপগুলিতে শুরু হয় দর্শনার্থীদের লাইন। যাঁরা গাড়ি করে ঠাকুর দেখতে আসেন, তাঁদের গাড়ির ভিড় রয়েছেই। আবার যাঁরা হেঁটে হেঁটে এক মণ্ডপ থেকে অন‌্য মণ্ডপে ঘোরেন, তাঁদের রাস্তা পার হওয়ার জন‌্যও যাতে রাস্তায় যানজট না হয়, সেদিকেও নজর রাখতে হয় পুলিশকে।

দর্শনার্থীদের সুবিধার জন‌্য গত কয়েক মাস ধরেই কাজ করছে কলকাতা পুলিশের রিসার্চ অ‌্যান্ড ডেভলপমেন্ট উইং। এই উইংয়ের সদস‌্যরা সমীক্ষা করে কলকাতার যে ২০টি মণ্ডপে বেশি ভিড় হয়, সেগুলির তালিকা তৈরি করেছেন।

 

 

 

Related articles

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...