Saturday, May 23, 2026

দোষীদের কঠোর শা.স্তির দাবি! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ যাদবপুরে মৃ.ত ছাত্রের বাবা-মা

Date:

Share post:

সোমবার নবান্নে যাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত পড়ুয়ার বাবা, মা। নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁরা দেখা করবেন তাঁরা। ওই ছাত্রের পরিবারের তরফে আগেই মুখ্যমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সময় দিয়েছেন নবান্ন সূত্রে খবর।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে বাংলা বিভাগের প্রথম বর্ষে ভর্তি হয় নদিয়ার ওই ছাত্র। হস্টেলে অন্য ছাত্রদের অতিথি হিসাবে থাকতে শুরু করে সে। গত ৯ অগস্ট হস্টেলের এ২ ব্লকের তিন তলার বারান্দা থেকে নীচে পড়ে যায় সে। পরের দিন ভোরেই তাঁর মৃত্যু হয়।

এদিকে ছেলের মৃত্যুতে সুবিচারের আশায় ছাত্রের বাবা রামপ্রসাদ কুণ্ডু। সেকারণেই এ বার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে পুত্রের মৃত্যুর তদন্তের বিষয়ে কথা বলবেন রামপ্রসাদ এবং তাঁর স্ত্রী। দোষীরা যাতে কঠোর শাস্তি পায় সে বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাবেন তাঁরা।

 

 

 

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...