Sunday, May 17, 2026

পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা দেবে রাজ্য, শিল্পপতিদের কাছে কাজে নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের শ্রমিকদের কাজে নেওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, ধনধান্য স্টেডিয়ামে রিয়েল এস্টেট কনভেনশন, ২০২৩-এ মমতা বলেন, “আপনাদের বাইরে থেকে দক্ষ শ্রমিক আনতে হবে না। এখানে ৪৪ লক্ষ দক্ষ শ্রমিক রয়েছেন। ওদের তালিকা আপনাদের দিয়ে দেব। প্রোজেক্টের কাজে স্থানীয় মানুষ যুক্ত হলে অনেক দিক থেকে সুবিধে হয়। সরকারের নিজস্ব ল্যান্ড ব্যাঙ্কও (Land Bank) রয়েছে। ফলে জমিরও সমস্যা হবে না।”

মুখ্যমন্ত্রীর কথায়, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুরের শ্রমিকদের একটা বড় অংশকে কাজের সন্ধানে বাইরে চলে যেতে হয়। “এরা দারুণ কাজ করে। তাই ওদের অনেকেই বাইরে নিয়ে চলে যায় টাকার লোভে। আমি চাই বাংলায় ওদের জন্য কাজের সুযোগ তৈরি হোক। আপনারা এখানে লজিস্টিক হাব, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার থেকে মেডিক্যাল কলেজ সবই করতে পারবেন।” ভিন রাজ্যে (State) কাজ করতে গিয়ে নানা অসুবিধায় পড়তে হয় শ্রমিকদের। তার সমাধানে এই রাজ্য়ের কাজের সুযোগ দেওয়ার জন্য শিল্পপতিদের আহ্বান জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বলেন, ”পরিযায়ী, দক্ষ শ্রমিকদের কাজে লাগানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা পরিযায়ী শ্রমিকদের নাম-ঠিকানা নথিভুক্ত করছি। আপনারা যদি সেটা কাজে লাগান।”

আর পড়ুন: রঘুনাথপুরে শ্রী সিমেন্ট কারখানায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ, ৫০০ কর্মসংস্থান

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কোভিডের জন্য সকলের ২বছর নষ্ট হয়েছে। তাই দ্রুত কাজের পরিবেশ ফিরিয়ে আনার জন্য কর কমানো হয়েছে। দেওয়া হয়েছে নানা সুবিধাও। তার পরেই বিভিন্ন শিল্পক্ষেত্রে বিনিয়োগ বেড়েছে। শিল্পস্থাপনের জন্য সব ধরনের অনুমতি পেতে অনলাইনে আবেদনের সুবিধার ব্যবস্থা করা হয়েছে। যাতে জমি পেতে কোনও অসুবিধা না হয়, তার জন্য জমি সংক্রান্ত সব বিষয়ে নীতির সরলীকরণ করা হয়েছে।’’

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...