Wednesday, March 18, 2026

ধীরে ধীরে সুস্থ হচ্ছেন পন্থ, সোশ্যাল মিডিয়ায় নিজেই দিলেন বড় আপডেট

Date:

Share post:

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতের তারকা উইকেটইরক্ষক ব‍্যাটার ঋষভ পন্থ। এই মুহূর্তে এনসিএ-তে রিহ‍্যাব করছেন পন্থ। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, শরীরচর্চার করছেন পন্থ। জানিয়েছেন, অন্ধকারের শেষে আলোর রেখা দেখতে পেয়েছেন তিনি।

এদিন পন্থ যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন, সেখানে দেখা যাচ্ছে, পায়ের জোর বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছেন তিনি। ডান হাঁটুতে এখনও একটি স্ট্র্যাপ বাঁধা রয়েছে। তাতে অবশ্য তাঁর নড়াচড়া করতে সমস্যা হচ্ছে না। দ্রুত পা নড়াচ্ছেন তিনি। ভিডিও ক্যাপশনে পন্থ লিখেছেন,”ভগবানের কৃপায় অন্ধকারের শেষে আলোর রেখা দেখতে পাচ্ছি। দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি।”

 

View this post on Instagram

 

A post shared by Rishabh Pant (@rishabpant)

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর অস্ত্রোপচার হয় পন্থের। অস্ত্রোপচারের পর এই মুহূর্তে এনসিএ-তে রিহ‍্যাব করছেন পন্থ। তাঁর ফিটনেসের ওপর নজর রাখছেন চিকিৎসকরা। নজর রাখছে বিসিসিআইও। মনে করা হচ্ছিল আসন্ন একদিনের বিশ্বকাপে খেলানো হবে পন্থকে। কিন্তু সূত্রের খবর বিশ্বকাপ নয়, ২০২৪ আইপিএল-এ কামব‍্যাক করতে পারেন পন্থ।

আরও পড়ুন:পুত্রসন্তানের বাবা হলেন বুমরাহ, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন খুশির কথা

 

 

 

 

 

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...