Tuesday, March 17, 2026

কো.ভিড আক্রান্ত বাইডেন পত্নী! মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা

Date:

Share post:

করোনা আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। চিকিৎসকেরা তাঁকে কোভিড-পজিটিভ বলে ঘোষণা করেছেন। আপাতত তিনি বাইডেন পরিবারের ‘ফার্ম হাউসে’ রয়েছেন। তবে এর জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভারতে আসা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আরও পড়ুনঃ G-20 সম্মেলনের আগেই ৮ সেপ্টেম্বর দিল্লিতে মোদি-বাইডেন বৈঠক
হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ‘মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনা আক্রান্ত। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এই সপ্তাহে প্রেসিডেন্টকে পর্যবেক্ষণে রাখা হবে। তাঁর কোনও উপসর্গ দেখা দেয় কি না তাঁর উপর নজর রাখা হবে।’ কিন্তু বাইডেনের আসন্ন বিদেশ সফর নিয়ে এই মুহূর্তে কিছু জানায়নি হোয়াইট হাউস।
বাইডেন পত্নীকে কোভিড-পজিটিভ ঘোষণার খবরে চিন্তা বেড়েছে ভারতের। আগামী শনিবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। সেখানে সস্ত্রীক জো বাইডেনের অংশ নেওয়ার কথা।
শুক্রবার সকালে মার্কিন প্রেসিডেন্টের বিমান দিল্লিতে অবতরণের কথা। বাইডেন পত্নীর করোনা আক্রান্ত হওয়ার খবরে মার্কিন প্রেসিডেন্টের সফর ঘিরেও খানিক অনিশ্চিয়তা তৈরি হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিংপিং সম্মেলনে যোগ দিচ্ছেন না, আগেই জানিয়েছেন দুই দেশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি অনুযায়ী প্রেসিডেন্ট বাইডেনের এখন কিছুদিন নিভৃতবাসে থাকার কথা। যদিও হোয়াইট হাউস সূত্রে বলা হয়েছে, চিকিৎসকেরা নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্টের শরীরে কোনও ধরনের সংক্রমণ আছে কিনা। এখনও পর্যন্ত তিনি করোনামুক্ত। ফাস্ট লেডির সংক্রমণও তেমন জোরালো নয়। হোয়াইট হাউস এখনও পর্যন্ত প্রেসিডেন্ট বাইডেনের সফর নিয়ে কোনও দুশ্চিন্তার কথা জানায়নি।

 

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...