Monday, May 11, 2026

২৪ ঘণ্টার মধ্যে যাদবপুরের প্রাক্তন পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

২৪ ঘণ্টার মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের হস্টেল খালি করতে হবে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই এর দায়িত্ব নিতে হবে। মঙ্গলবার এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। হাই কোর্ট জানিয়েছে, কর্তৃপক্ষকে হস্টেলের প্রতিটি রুমে গিয়ে গিয়ে ঘরখালি করার বিষয়ে পড়ুয়াদের বলতে হবে।

আরও পড়ুনঃ যাদবপুরের রেজিস্ট্রার-জয়েন্ট রেজিস্ট্রারকে হু.মকি চিঠি! অবশেষে পুলিশের জালে কোচবিহারের রানা  

যাদবপুর নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা। সেই মামলার শুনানিতে মঙ্গলবার হস্টেল খালি করা নিয়ে মন্তব্য করেন প্রধান বিচারপতি।

এদিন গোটা বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পড়ুয়াদের মতামত জানতে চেয়েছেন। পাশাপাশি তাঁর নির্দেশ, যেহেতু এখন বিশ্ববিদ্যালয়ে কোনও ছাত্র সংসদ নেই, তাই কোনও ছাত্র সংগঠন ছাত্র সংসদ বা স্টুডেন্ট ইউনিয়নের নামে কোনও প্রেস কনফারেন্স করতে পারে না।

গত ১০ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে গিয়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্রের মৃত্যু হয়। র‌্যাগিংয়ের জেরে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। থানায় এফআইআর দায়ের করা হয়। তদন্তে নেমে ছাত্রমৃত্যুর ঘটনায় প্রাক্তনী এবং পড়ুয়া মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই প্রাক্তনীরা হস্টেলে কী করে দিনের পর দিন থাকে, সেনিয়ে প্রশ্ন ওঠে।

 

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...