Wednesday, May 13, 2026

হিন্দি ছবিতে শাশ্বত- যিশু জুটি, বলিউডে বাড়ছে বাঙালিদের দাপট?

Date:

Share post:

বলিউডে বাঙালি বারবার তার যোগ্যতা প্রমাণ করেছে। সাদা কালো সময় থেকেই এই ট্র্যাডিশন শুরু হয়েছে। ২০২৩ সালে দাঁড়িয়ে এখন বঙ্গ অভিনেতা (Bengali Actor) ছাড়া কাজ করতেই পারছে না বলিউড (Bollywood)। ওয়েব সিরিজ হোক বা সিনেমা, ‘দ্য ট্রায়াল’ (The Trial) হোক বা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, বলিউড ফ্রেমে বাংলা আর বাঙালির উপস্থিতি মানেই যেন এক অনন্য ইউএসপি। সম্প্রতি একগুচ্ছ সিনেমা এবং ওয়েবে এই ঘরানা লক্ষ্য করা গেছে। অনেকটা সেই পথে হেঁটেই এবার মায়ানগরীতে একসঙ্গে শাশ্বত- যিশু (Saswata Chatterjee & Jishu Sengupta) জুটি।

গোল্ডেন এরা থেকে রেট্রো যুগ, নব্বইয়ের নস্টালজিয়া বা মিলেনিয়ামের ম্যাজিক- অশোক কুমার থেকে বিশ্বজিৎ হয়ে মিঠুন চক্রবর্তী বা প্রসেনজিত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির কিংবা যিশু সেনগুপ্ত থেকে টোটা রায়চৌধুরি- সারা দেশের মানুষের ভালবাসা পেয়েছেন একের পর এক বাঙালি তারকা। সম্প্রতি অনির্বাণ ভট্টাচার্যকেও অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের বিপরীতে কাজ করতে দেখা গেছে। বলিউডে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন বাঙালি শিল্পীরা। সম্প্রতি অভিনয়, পরিচালনা, সঙ্গীত পরিচালনা থেকে গায়ক-গায়িকা, সকলেই এই কাজে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। এদের মধ্যে অবশ্যই কলকাতা থেকে বেশি বলিউডে সবচেয়ে বেশি কাজ করছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত (Saswata Chatterjee & Jishu Sengupta)। বলিউডের অন্দরের খবর, খুব শীঘ্রই এই দুজনকে দেখা যাবে এক হিন্দি সিনেমায়। ছবির প্রেক্ষাপটে রয়েছে তিলোত্তমা। তাই কলকাতা জুড়েই চলবে শুটিং। কিছুদিন আগেই মুক্তি পাওয়া ‘তালি’ ওয়েব সিরিজের ক্রিয়েটররাই এই ছবির দায়িত্বে রয়েছেন। সম্প্রতি ‘নাইট ম্যানেজার’, ‘দোবারা’, ‘টুথ পরি’তে শাশ্বতকে পছন্দ করেছেন দর্শক। অন্য দিকে, যিশু সেনগুপ্ত বহুদিন আগে থেকেই বলিউড থেকে দক্ষিণী ছবিতে কাজ করছেন। সম্প্রতি ‘দ্য ট্রায়াল’ সিরিজে কাজলের বিপরীতে দেখা গেছে তাঁকে। দীপিকা পাডুকন, কঙ্গনা রানাওয়াত, রানি মুখোপাধ্যায় প্রমুখ অভিনেত্রীর বিপরীতে ফাটিয়ে কাজ করেছেন তিনি। এবার দুই বঙ্গ অভিনেতা একসঙ্গে। সিনেমার নাম আপাতত স্থির না হলেও খুব তাড়াতাড়ি শুটিং হবে।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...