Tuesday, June 23, 2026

পোষা কুকুর দিয়ে হনুমান শিকা.র! পিকনিকের তোড়জোড়, ধৃত ৩

Date:

Share post:

অদ্ভূত কায়দায় শিকার। আর সেই মাংস কটে পিকনিক (Picnic)। বন দফতরের জালে ৩। পুরুলিয়ার বলরামপুর রেঞ্জের বেড়শা গ্রামের শিকারি পাড়ায় পোষা কুকুর (Dog) দিয়ে হনুমান (Monkey) শিকার। মাংস কেটে পিকনিকের তোড়জোড় চলছিল। ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

আরও পড়ুন: মণিপুরের ‘মানবাধিকার’ প্রসঙ্গে মোদি সরকারকে তোপ রাষ্ট্রসংঘের, পাল্টা দিল্লি

সূত্রের খবর,  অযোধ্যা পাহাড়ে পিকনিক (Picnic) করতে গিয়েছিলেন একদল যুবক। অভিযোগ, প্রথমে তাঁরা পোষা কুকুর দিয়ে ঘিরে ধরে জঙ্গলের একটি হনুমানকে পিটিয়ে খুন করেন । তারপর সেটির মাংস টুকরো করে কেটে চলছিল রান্নার তোড়জোড়। সেই খবর কানে গিয়ে পৌঁছায় বনদফতরের আধিকারিকদের। সঙ্গে সঙ্গে পুরুলিয়া ডিভিশনের এডিএফও সায়নী নন্দীর নেতৃত্বে বনকর্মীদের একটি দল হানা দেয় ঘটনাস্থলে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে শুকদেব, গোপাল ও লক্ষ্মণের নামে। তাঁদের মধ্যে গোপাল এবং শুকদেবের বাড়ি শিকারি পাড়ায় এবং লক্ষ্মণের বাড়ি বাঘমুণ্ডি থানার বাড়েরিয়া গ্রামে। ৫ কেজি মাংস বাজেয়াপ্ত করা হয়েছে।

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...