Saturday, April 4, 2026

প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দায়িত্বে থাকা এসপিজির ডিরেক্টর

Date:

Share post:

প্রয়াত হলেন স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর ডিরেক্টর অরুণ কুমার সিনহা। বুধবার সকালে ১৯৮৮ সালের কেরল ব্যাচের এই আইপিএস আধিকারিকের মৃত্যু হয়। প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁদের নিকটাত্মীয়দের নিরাপত্তার দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। সূত্রের খবর,গত কয়েক বছর ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন অরুণ। গুরুগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুনঃ এবার মোদির ইন্দোনেশিয়া সফরেও সরকারি নোটে ‘ইন্ডিয়া’ বদলে ‘প্রাইম মিনিস্টার অব ভারত’
২০১৬ সালে এসপিজির ডিরেক্টর হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন অরুণ। চলতি বছরের ৩০ মে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে আরও এক বছরের জন্য এসপিজি প্রধান হিসাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।কিন্তু তাঁর আগেই আচমকাই মৃত্যু হল তাঁর।
প্রসঙ্গত, ১৯৮৫ সালে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে তৈরি হয় এসপিজি। প্রধানমন্ত্রীর বাসভবন, সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বও থাকে এসপিজির উপরে। দেশের অভ্যন্তরে যে কোনও অনুষ্ঠানে, এমনকি প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেও তাঁকে নিরাপত্তা দিয়ে থাকেন এসপিজি আধিকারিকেরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...