Tuesday, June 23, 2026

চন্দননগরে ডে*ঙ্গি আক্রান্ত যুবকের মৃ*ত্যু

Date:

Share post:

বর্ষার মরশুম আসতেই দাপট বেড়েছে ডেঙ্গির। একের পর এক করে সংক্রমণ বাড়ছে। মঙ্গলবারই বনগাঁ মহকুমায় ডেঙ্গি আক্রান্ত হয়ে এক তরুণীর মৃত্যু হয়। পাশপাশি মৃত্যু হয়েছে চন্দননগরের এক যুবকেরও।

আরও পড়ুনঃ শীঘ্রই ভারতে আসছে ডেঙ্গির ভ্যাকসিন! কবে থেকে মিলবে জানুন
জানা গেছে, চন্দনগরের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত যুবকের নাম অভিষেক হরিজন(২১)। তিনি চন্দনগর ধর্মরাজতলা এলাকার বাসিন্দা। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। গত ২৮ অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে তাঁর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। এরপর চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়।
এই ঘটনায় হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া জানিয়েছেন, ভাইরাল জ্বরের মধ্যেই ডেঙ্গি প্রকোপ বাড়ছে। জ্বর তিনদিনের মধ্যে না কমলে ডেঙ্গির পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। স্বাস্থ্য আধিকারিক জানাচ্ছেন, হাইব্রিড সিসিইউ খোলার চেষ্টা চলছে জেলায়। স্বাস্থ্যকর্মীদেরও তৎপর থাকতে বলা হয়েছে।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...