Sunday, May 24, 2026

প্যাকেটে ১টা বিস্কুট কম, গ্রাহককে ১ লক্ষ টাকা জরিমানা দিল কোম্পানি

Date:

Share post:

বাঙালির আড্ডায় চায়ের সঙ্গে বিস্কুটের (Biscuit) জুড়ি মেলা ভার। আর এখানেই বাজিমাত করেছে মেরি বিস্কুট (Marie Biscuit)। যেকোনও বাঙালি ঘরে প্যাকেট প্যাকেট মেরি বিস্কুট যেন মাসকাবারি বাজারের তালিকায় স্বমহিমায় বিরাজমান। সেই বিস্কুটের প্যাকেটে ১ টা বিস্কুট কম থাকায় জরিমানা হিসেবে ১ লক্ষ টাকা দিল ITC। চেন্নাইয়ের একটি কনজিউমার কোর্ট এক গ্রাহককে ক্ষতিপূরণ বাবদ এই পরিমাণ টাকা দেওয়ার আইটিসি (ITC) লিমিটেডকে নির্দেশ দিয়েছে।

আজ থেকে বছর দুয়েক আগে চেন্নাইয়ের মাথুরের দিলীবাবু নামের এক ব্যক্তি রাস্তার কুকুরদের খাওয়ানোর জন্য মানালির একটি রিটেইল দোকান থেকে দুই ডজন ‘সান ফিস্ট মারি লাইট’ বিস্কুটের প্যাকেট কিনেছিলেন। প্যাকেটে ১৬ টার জায়গায় ১৫ টা বিস্কুট দেখে প্রাথমিক ভাবে ওই দোকান, স্টোর ও আইটিসি-র সঙ্গে যোগাযোগ করেন ওই ব্যক্তি। দিলীবাবু জানিয়েছিলেন, প্রতিটি বিস্কুটের দাম ৭৫ পয়সা রয়েছে। আইটিসি লিমিটেড দিনে প্রায় ৫০ লক্ষ প্যাকেট তৈরি করে। প্যাকেটের পিছনের লেখা উল্লেখ করে তিনি দাবি করেন, কোম্পানি প্রতিদিন ক্রেতাদের কাছ থেকে ২৯ লক্ষ টাকার বেশি সংগ্রহ করেছে। এমন অভিযোগের পরেই নড়েচড়ে বসে ITC-ও। তাদের তরফে বলা হয় যে পণ্যটি শুধুমাত্র ওজনের ভিত্তিতে বিক্রি হয়েছিল, বিস্কুটের সংখ্যার ভিত্তিতে নয়। যদিও এই যুক্তি ধোপে টেকেনি। প্যাকেটে লেখা ছিল ৭৬ গ্রাম ওজন কিন্তু বাস্তবে পরীক্ষা করে দেখা যায় প্যাকেটে বিস্কুটের ওজন রয়েছে ৭৪ গ্রাম। আইটিসি জানায় ২০১১ সালের আইনগত পরিমাপ বিধি প্রি-প্যাকেজ করা পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে ৪ গ্রাম পর্যন্ত ছাড় দেয়। কিন্তু ফোরাম জানায় এই নিয়ম বিস্কুটের উপর প্রযোজ্য নয়। এরপরেই আদালতের নির্দেশ মতো ওই ব্যাচের বিস্কুট বিক্রি বন্ধের নির্দেশ আসে। পাশাপাশি ওই ব্যক্তিকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয় ITC।

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...