Wednesday, June 24, 2026

কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে ঘু.ষি মুরগি ব্যবসায়ীর!

Date:

Share post:

সাত সকালে একদিকে যখন শাহরুখ উন্মাদনায় মত্ত কলকাতা, ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা শহরের অন্য এক প্রান্তে। স্কুটি নিয়ে মুরগির দোকানে যেতে গিয়ে বিপাকে পড়লেন এক ব্যক্তি। ভিকি চক্রবর্তী (Vicky Chakraborty)নামের ওই ব্যক্তি জানান তিনি যখন সকালে বেরিয়ে ছিলেন আচমকাই সিভিক ভলেন্টিয়ার পথ আটকায়। তখন টাল সামলাতে না পেরে স্কুটি সমেত তিনি উল্টে যান। এরপর মাটি থেকে উঠেই সোজা মারধর করেন সিভিক ভলেন্টিয়ার (civic volunteer) বলে অভিযোগ। ভিকিকে থামাতে এগিয়ে আসেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট অনিরুদ্ধ বিশ্বাস (Aniruddha Biswas)। তখন তাঁকে ঘুষি মারেন অভিযুক্ত।

এলাকার এক দোকানদার জানান যে, স্কুটিতে করে এক ব্যবসায়ী যাচ্ছিলেন। ওই সময় তিনিই একজন সিভিক পুলিশকে ধাক্কা মেরেছিলেন বলে অভিযোগ । এরপর স্কুটি থেকে পড়ে যান চালক। তারপরেই তিনি সিভিক ভলেন্টিয়ার এবং ট্রাফিক সার্জনকে মারধর করেন। ঘুষির জেরে ওই পুলিশ আধিকারিকের নাক ফেটে যায়। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। হরিদেবপুর থানার পুলিশ অভিযুক্ত ভিকি চক্রবর্তীকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...