Thursday, May 28, 2026

রবিবার ফের ভারত-পাক মহারণ, ম‍্যাচ ঘিরে অনিশ্চয়তা কেন?

Date:

Share post:

বৃষ্টির জন‍্য ভেস্তে গিয়েছিল গ্রুপ পর্বে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম‍‍্যাচ। ম‍্যাচ ভেস্তে যাওয়ায় হতাশ হতে হয়েছিল ক্রিকেটপ্রেমীদের। তবে রবিবার আবারও এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সুপার ফোরে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাক। গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর সুপার ফোরের ম্যাচ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।

সূত্রের খবর, প্রেমদাসা স্টেডিয়ামের উইকেট নাকি এখনও ভারত-পাক মহারণের জন্য তৈরি নয়। পাশাপাশি রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলম্বোতে। তেমনটা হলে ফের ভেস্তে যেতে পারে ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ার পর, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল নেপালকে হারালেও বারবার বৃষ্টি এসে ম্যাচে বিঘ্ন ঘটায়।

এদিকে সুপার ফোরের প্রথম ম্যাচেও দারুণ শুরু করেছে পাকিস্তান দল। বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে দিয়েছেন বাবর আজমরা। এবার রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচ। ভারতের বিরুদ্ধে গ্রুপ-এ-এর ম্যাচেও রোহিত শর্মাদের অলআউট করেছিল পাকিস্তান। সেই ম্যাচে একাই চার উইকেট নিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। তিন উইকেট পেয়েছিলে হ্যারিস রৌফ। যদিও বুধবারের ম্যাচে শাহিন মাত্র ১ উইকেট তুলতে পেরেছেন। যদিও উল্ল্যেখযোগ্য ব্যাপার হল, এদিন কোনও বোলারই কোটার ১০ ওভার বল করতে পারেননি। তার আগেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৪০ ওভার শেষ হওয়ার আগেই গুটিয়ে যায় বেঙ্গল টাইগাররা। ক্যাপ্টেন শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম হাফ সেঞ্চুরি করলেও দলের রান ভালো জায়গায় নিয়ে যেতে পারেননি। টসে জিতে এদিন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

রবিবার সুপার ফোরের লড়াইয়ে ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুপুর তিনটে থেকে শুরু হবে এই ম্যাচ। যে ফর্মে রয়েছেন পাকিস্তানের জোরে বোলাররা, তাতে ভারতীয় দলও যথেষ্ট চিন্তায় থাকবে। সেই সঙ্গে যোগ হয়েছে ভারতের টপ অর্ডারের ব্যর্থতা। নেপালের বিরুদ্ধে সহজ জয় পেয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠলেও এবার ফের পাকিস্তানের সঙ্গে টক্কর হবে ভারতের টপ অর্ডারের।

আরও পড়ুন:কিংস কাপে ইরাকের বিরুদ্ধে লড়াই করেও হার ভারতের

 

 

 

 

 

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...