Thursday, May 14, 2026

ফের যোগীরাজ্যে কিশোরীকে গণধর্ষ.ণ! গ্রে.ফতার ২,পলাতক এক অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার

Date:

Share post:

ফের যোগীরাজ্যে গণধর্ষণের শিকার এক কিশোরী। গত সোমবার বাবার দোকান থেকে ফেরার সময় রাস্তা থেকে এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের আগ্রায়। বুধবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, ধরা পড়ার ভয়ে অন্য এক অভিযুক্ত বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর বাড়ি থেকে কিছু দূরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন:INDIA জোটের শরিক কংগ্রেস শাসিত হিমাচলকে আর্থিক সাহায্য মমতার সরকারের

পুলিশ জানিয়েছে, গত সোমবার নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করতেই রূপেশ, করুয়া এবং জগদীশ নামে তিন তরুণের খোঁজ পায় পুলিশ। অভিযুক্তেরা সকলেই শামসাবাদ গ্রামের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়। শামসাবাদ গ্রাম থেকে এক অভিযুক্ত গ্রেফতার হতেই আর এক অভিযুক্ত পালিয়ে যান। এদিকে, ধরা পড়ার ভয়ে আর এক অভিযুক্ত জগদীশ পালিয়ে যায়। বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে জগদীশের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।এই ঘটনায় জগদীশ আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পুলিশ।

আগরার ডেপুটি পুলিশ কমিশনার সোমেন্দ্র মীণা জানিয়েছেন, অটোচালক রূপেশকে প্রথমে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করে জগদীশ এবং করুয়ার খোঁজ পায় পুলিশ। গ্রেফতার হওয়ার ভয়ে গা ঢাকা দেন করুয়া।তবে তাকে গ্রেফতার করা হলেও জগদীশ গ্রেফতারি এড়াতে গাছের সঙ্গে দড়ি বেঁধে আত্মহত্যা  করেন।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...