Wednesday, June 3, 2026

“যু.দ্ধে জিতলেও গায়ে পাঁক মাখতে হবে”! বাবুলের পোস্টে কীসের ইঙ্গিত?

Date:

Share post:

রাজভবনে (Rajbhwan) আটকে রাজ্য মন্ত্রীসভার (Cabinet Ministry) রদবদলের বিল। আর এমন পরিস্থিতিতে মন্ত্রীসভার সদস্য বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আগেভাগেই জানা যাচ্ছিল মন্ত্রীসভার রদবদলের কারণে পর্যটন দফতর হাতছাড়া হতে চলেছে বাবুল সুপ্রিয়ের। তবে প্রশাসনিক সূত্রের খবর, সম্প্রতি বাবুল নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করে জানিয়েছিলেন, তিনি আর পর্যটন দফতরে (Tourism Department) থাকতে চাইছেন না।

এদিকে এদিন সন্ধেয় বাবুলের সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে। এদিন বাবুল তাঁর ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছেন। সেখানে তিনি দু’টি বিষয় উল্লেখ করেন। তার মধ্যে একটি যেমন শূকরের সঙ্গে লড়তে যেও না। কারণ, যুদ্ধে জিতলেও গায়ে পাঁক মাখতে হবে। অন্যটি হল নির্বোধের সঙ্গে তর্ক কোরো না। কারণ, প্রথমে সে তোমায় তার স্তরে টেনে নামাবে। তার পরে তার নীচতার অভিজ্ঞতা ব্যবহার করে তোমায় হারিয়ে দেবে। তবে এরপরই আশ্চর্যজনকভাবে বাবুল ওয়াকওভারের কথা উল্লেখ করে লিখেছেন, জীবনের কিছু কিছু যুদ্ধে ওয়াক ওভার দিতে হয়। যেখানে তুমি হেরো লোকটাকে জিতিয়ে দিয়ে নির্জনতা এবং মর্যাদার দিকে হেঁটে চলে যেতে পারো। তবে এই পোস্টে কারও নাম নেননি তিনি।

তবে নবান্ন সূত্রের খবর, বাবুল পর্যটন দফতরের দায়িত্ব পাওয়ার পর থেকেই ইন্দ্রনীল সেনের সঙ্গে তাঁর একটা দূরত্ব তৈরি হয়েছে। বাবুল ঘরোয়া আলোচনায় অনেককে বলেছেন, ইন্দ্রনীল তাঁর দফতরের কাজকর্ম নিয়ে দিদির কান ভারী করছে। আবার সে সব অস্বীকার করছেন ইন্দ্রনীল সেন। এরই মধ্যে দেখা যায়, পশ্চিমবঙ্গ পর্যটন নিগমে ইন্দ্রনীল সেনকে চেয়ারম্যান পদে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী। তবে মমতা মন্ত্রীসভায় যে রদবদল করতে চলেছেন, তাতে পর্যটন দফতর হাতের বাইরে বেরিয়ে যেতে পারে বাবুলের। তবে সেই দফতরের দায়িত্ব ইন্দ্রনীল পাবেন কিনা সেটা অবশ্যই সময় বলবে। তবে বাবুল পর্যটনে না থাকলে ওই দফতর কার হাতে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা এখনও স্পষ্ট নয়। নবান্নের বিজ্ঞপ্তিতেই তা পরিষ্কার হবে।

 

 

 

 

 

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...