Sunday, May 17, 2026

লাল ফৌজ রুখতে লাদাখে আনুমানিক তিন হাজার কোটি টাকা ব্যয় করে তৈরি হচ্ছে বিমানঘাঁটি

Date:

Share post:

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলওসি)-য় টানাপড়েনের আবহেই ফের তৎপরতা শুরু করেছে লাল ফৌজ।সড়ক, সেতু, বাঙ্কার, সেনাঘাঁটি বানিয়ে চিনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সেখানে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞদের একাংশ। এই আবহে কী প্রস্তুতি নিচ্ছে ভারত? নাকি সব জেনেশুনেও গয়ংগচ্ছ মনোভাব নিয়ে আপাতত ২৪এর লোকসভা ভোট নিয়ে ব্যস্ত কেন্দ্রীয় সরকার?

আরও পড়ুনঃ চিন, রাশিয়ার পর এ বার জি২০ সম্মেলনে আসছেন না স্পেনের প্রেসিডেন্টও, জানালেন কারণও
সূত্রের খবর বলছে, এ বারে এলওসি বরাবর জরুরি ভিত্তিতে পরিকাঠামো ও উন্নয়নকাজ শুরু করছে ভারত। দক্ষিণ লাদাখের নয়োমায় অগ্রবর্তী বিমান অবতরণ ক্ষেত্র (অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড) নির্মাণ করছে ভারত। পূর্ব লাদাখের এলওসি থেকে এই নয়োমার দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। এই অবতরণ ক্ষেত্র থেকে মূলত সি-১৩০জে হারকিউলিস পরিবহণ বিমান এবং ভারী হেলিকপ্টার ‘চিনুক’ ওঠানামা করবে বলে বায়ুসেনা সূত্রের খবর। হেলিকপ্টারে করে মূলত সীমান্তবর্তী এলাকায় সৈন্যদের নিয়ে যাওয়া হবে এবং তাঁদের রসদ পৌঁছে দেওয়া হবে। আগামী ১২ সেপ্টেম্বর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে ওই এয়ারস্ট্রিপ নির্মাণের ভিত্তপ্রস্তর স্থাপন করবেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, শুধু নয়োমা বিমানঘাঁটি নয়, আগামিদিনে এলএসি লাগোয়া মোট ৯০টি পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী ।যা করতে খরচ হবে প্রায় তিন হাজার কোটি টাকা!

বায়ুসেনা সূত্রের খবর, এই বিমানঘাঁটি নির্মাণের দায়িত্ব পেয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন। এর আগে উত্তর-পূর্ব লাদাখের দৌলত বেগ ওল্ডি এলাকাতেও সামরিক কৌশলগত ভাবে ‘অতি গুরুত্বপূর্ণ’ অগ্রবর্তী বিমান অবতরণ ক্ষেত্র তৈরি করেছে বায়ুসেনা। গত তিন বছরে লাদাখ সীমান্তে বেশ কয়েক বার মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের সেনার মধ্যে। ভারতের অভিযোগ এলএসি পেরিয়ে দেপসাং, ডেমচকের মতো এলাকায় ঘাঁটি গড়েছে চিনের সেনা। সীমান্তের ওপারে যুদ্ধ পরিকাঠামো তৈরির কাজ থামায়নি চিন। লাদাখের পাশাপাশি অরুণাচল প্রদেশ এবং সিকিমে এলওসি-র ওপারে অধিকৃত তিব্বতে চিনা ফৌজের পরিকাঠামো নির্মাণের প্রমাণ মিলেছে উপগ্রহচিত্র এবং গোয়েন্দা রিপোর্টে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রতিরোধের প্রস্তুতি শুরু করেছে ভারত।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...