Sunday, May 17, 2026

৯০ নট আউট আশা ভোঁসলে ! লাইভ অনুষ্ঠানেই জন্মদিনের সেলিব্রেশন কিংবদন্তির

Date:

Share post:

আজও অনবদ্য আশা (Asha Bhosle), তাঁর কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে আছে ভারতের সঙ্গীত মহল (Indian Music Industry)। এভারগ্রিন শিল্পীর আজ ৯০ বছরের জন্মদিন। রাত ১২ টার পর থেকেই সমাজমাধ্যম জুড়ে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। আজও তাই গানে গানেই ধুমধাম করে জন্মদিন কাটাবেন বর্ষীয়ান এই শিল্পী। আজ দুবাইতে একটি লাইভ অনুষ্ঠানে এদিন নিজের হিট গানগুলো গাওয়ার পরিকল্পনা রয়েছে আশা ভোঁসলের (Asha Bhosle birthday celebration)। কিন্তু জন্মদিনে পার্টি না করে অনুষ্ঠান কেন? আশা জানাচ্ছেন দীর্ঘ প্রায় আশি বছরের ক্যারিয়ারে দর্শক আর শ্রোতারাই তাঁর সবচেয়ে কাছের মানুষ। তিনি এমনিতেই ধুমধাম করে জীবনের উদযাপন করতে পছন্দ করেন। তাঁর গানেও সেই প্রাণশক্তির স্পর্শ মেলে। সেই কারণেই বিশাল এই লাইভ কনসার্টের আয়োজন, জানান আশা।

প্রজন্মের পর প্রজন্ম আশা ভোঁসলের সুরেলা কণ্ঠে মেতে আছে। আজও বাড়ির বয়স্ক লোকেরা থেকে শুরু করে তরুণ প্রজন্ম ‘ ক্যাবারে’ জাদুতে শুধুই তাঁর কথা মনে করেন। মাত্র ১০ বছর বয়সে নিজের সঙ্গীত জীবন শুরু করেন যা আজও এগিয়ে নিয়ে চলেছেন। সারা জীবনে প্রায় ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। তিনি কোনও একক শিল্পী নন, তিনি আসলে এক প্রতিষ্ঠান। নিজস্ব অভিনবত্বে গানের স্টাইলে স্বতন্ত্রতার ছোঁয়া এনেছিলেন। আজকের অনুষ্ঠানে প্রায় ৫০ জন যন্ত্রশিল্পী মঞ্চে উপস্থিত থাকবেন আশার সহকারী হিসেবে। গানের পাশাপাশি, দর্শকদের সঙ্গে মঞ্চ থেকেই নানা কথাবার্তাও বলবেন গায়িকা। ভাগ করে নেবেন দীর্ঘ কেরিয়ারের নানা মুহূর্তের গল্প। সঙ্গীতের আকাশে তখন গীতা দত্ত, লতা মঙ্গেশকরের মতো তারকারা ঝলমল করছেন,তখন নিজের পরিচিতি তৈরি করার কঠিন লড়াইয়ের কথাও উঠে আসবে সেখানে। সংসার চালানোর তাগিদে গান গাইতে শুরু করা নক্ষত্রের জীবনের সুরসফরে আজ ডুবে আছেন আশা অনুরাগীরা।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...