Wednesday, May 27, 2026

মাতৃভাষাকে প্রাধান্য দিয়ে নয়া শিক্ষানীতি প্রকাশ স্কুল শিক্ষা দফতরের

Date:

Share post:

শনিবার সকালে স্কুল শিক্ষা দফতরের (School Education Department) পোর্টালে রাজ্যের নয়া শিক্ষানীতি (State New education Policy) সম্পর্কিত তথ্য আপলোড করা হল। ১৭৮ পাতার নির্দেশিকা প্রকাশ করা হয়েছে বলে খবর। একমাস আগেই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে রাজ্য শিক্ষানীতির খসড়া তৈরি করেছিল রাজ্যের শিক্ষা দফতর।রাজ্য শিক্ষা নীতির খসড়া তৈরির জন্য একটি গঠন করেছিল শিক্ষা দফতর (Education Department)। ওই কমিটি শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)কাছে সুপারিশ পেশ করে।প্রস্তাবিত রাজ্যের খসড়া নীতিতে বলা হয়েছিল , অষ্টম শ্রেণীর পর থেকে সেমিস্টার সিস্টেম চালু করা যেতে পারে। তা ছাড়া উচ্চ মাধ্যমিকে ব্যাখ্যামূলক প্রশ্নের পাশাপাশি মাল্টিপিল চয়েস কোয়েশ্চেন তথা এমসিকিউ ব্যবস্থা প্রবর্তনেও আগ্রহী উচ্চ শিক্ষা দফতর। অবশেষে আজ সেই শিক্ষানীতি প্রকাশিত হল।

নয়া শিক্ষা নীতি প্রকাশ রাজ্য সরকারের

• অষ্টম শ্রেণী থেকে সেমিস্টার পদ্ধতি চালু করা হবে

• তিন বছরে ধাপে ধাপে সেমিস্টার কার্যকর হবে

• অষ্টম শ্রেণী পর্যন্ত তিন ভাষা শিক্ষা নীতির প্রচলন করা হবে

• নয়া শিক্ষানীতিতে মাতৃভাষায় জোর দেওয়া হবে

• অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশুনা করায় বিশেষ গুরুত্ব

• শিক্ষক-শিক্ষিকাদের গ্রামাঞ্চলে ন্যূনতম পাঁচ বছর শিক্ষকতা করা বাধ্যতামূলক

• শিক্ষক-শিক্ষিকার পারফরমেন্সের উপর নির্ভর করবে তাঁদের প্রমোশন

প্রত্যেক স্কুলে এবার থেকে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ আয়োজন করা হবে। প্রত্যেক পড়ুয়ার তিন বছর বয়স থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অ্যাকাডেমিক রেকর্ড জমা থাকবে ক্লাউডে।পড়ুয়াদের জন্য নিয়মিত কাউন্সেলিং-এর ব্যবস্থার কথাও বলা হয়েছে রাজ্যের শিক্ষানীতিতে। স্কুলগুলির সঙ্গে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের সমন্বয় তৈরি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীদের কাছ থেকে অনুদানের নীতি নির্ধারণ করার দিকেও জোর দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষানীতিতে।একই ক্যাম্পাসে যাতে নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স করানো যায় এবং এর পাশাপাশি আইনের পাঠের জন্য বিশেষ কোর্স চালু করার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়াও প্রাণী , মৎস্য এবং কৃষি বিশ্ববিদ্যালয় গুলিকে উচ্চশিক্ষা দফতরের আওতায় আনা হবে বলে রাজ্যের বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...