Wednesday, May 27, 2026

G-20: দেশের বাস্তবটা লুকোনোর কী প্রয়োজন? বস্তি উচ্ছেদ প্রসঙ্গে রাহুল

Date:

Share post:

জি২০’র(G-20) আসর বসেছে দিল্লিতে(Delhi)। বিশ্বের তাবড় তাবড় নেতৃত্বরা উপস্থিত হয়েছে ভারতে(India)। দেশের গৌরব বাড়িয়ে তুলতে ঝাঁ-চকচকে করে ফেলা হয়েছে সবকিছু। সরিয়ে ফেলা হচ্ছে অস্বস্তিকর সব ছবি। যার জেরেই রুগ্নতাকে আড়াল করতে বুলডোজার চলেছে বসতিতে, সরিয়ে দেওয়া হয়েছে ফুটপাতের বাজার। এই ঘটনা নিয়েই এবার মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। মোদি সরকারের(Modi Govt) উদ্দেশ্যে রাহুল গান্ধীর প্রশ্ন, ‘দেশের বাস্তবটা লুকোনোর কোনও দরকার নেই বিদেশী অতিথিদের সামনে।’

জি২০’র চাকচিক্যে দেশের গরিব মানুষগুলির উপর কোপ পড়ার ঘটনায় কেন্দ্রের মোদি সরকারের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস (Congress) নেতা লিখলেন, “ভারতের সত্যিকে আড়াল করার চেষ্টা হচ্ছে। ভারত সরকার গরিব ভারতবাসী এবং ভারতের পশুদের আড়াল করছে। আমাদের অতিথিদের সামনে এই সত্যিকে আড়াল করার কোনও প্রয়োজন ছিল না।” উল্লেখ্য, দেশের গরিবি বিদেশীদের যাতে চোখে না পড়ে তার জন্য অস্বস্তির সব ছবি মুছে ফেলতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। বিদেশিদের রুটে পড়া ঝুপড়ি, ফুটপাথের ধারের শ্রমজীবীর দোকান, যা কিছু ম্লান, যা কিছু আধুনিক ঔজ্জ্বল্যের বিপরীত, বেমানান, সেখানেই চলেছে বুলডোজার। সামনে রঙিন কাপড় বা টিনের আড়ালে ঢেকে দেওয়া হয়েছে গরিবি। পাশাপাশি নিরাপত্তার কড়াকড়ি ব্যাপকভাবে দেখা গিয়েছে দিল্লির অলিতে গলিতে।

এমনকী সাপখোপ বা হনুমান যাতে কোনওভাবে বিদেশি অতিথিদের নজরে না আসে, সেটা নিশ্চিত করার জন্য আনা হয়েছে সাপুড়ে। দিল্লি পুলিশ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন জানিয়েছে, যাতে তাঁরা হনুমান এবং কুকুরের ‘অত্যাচার’ বন্ধ করতে সাহায্য করেন। আর এসবকিছুকেই সত্যি আড়াল করার চেষ্টা হিসাবে দেখছেন রাহুল গান্ধী।

Related articles

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...

সম্প্রীতি নষ্টের অভিযোগ: অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR দায়ের

হিংসার উস্কানির পরে এবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের উস্কানির অভিযোগ। এই অভিযোগে এবার আরও একটি অভিযোগ দায়ের হল তৃণমূল...

টিকিট কেটেও জায়গা পেলেন না যাত্রীরা! রেলকে ৩৫ হাজার টাকা জরিমানা

ট্রেনে উঠে হাজারো সমস্যার সম্মুখিন যে সাধারণ যাত্রীরা তাঁদের জন্য কিছুটা স্বস্তি দিল আদালত। রেলের যে চরম অব্যবস্থার...

সাসপেনশন অতীত! কালীঘাট থেকে সোজা নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে ওসি গৌতম দাস

নির্বাচন পর্বে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে একসময় সাসপেন্ড হতে হয়েছিল যাঁকে, এবার সেই পুলিশ...