Thursday, May 7, 2026

ধূপগুড়ি উপনির্বাচনে হেরে CPIM-র সমর্থন ভিক্ষা শুভেন্দুর, পাল্টা সেলিম

Date:

Share post:

জেতা আসন হারিয়ে এখন বামেদের দলে টানতে মরিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে হারের ফলে আরও এক বিধায়ক কমেছে গেরুয়া শিবিরের। জয়ী হয়েছে তৃণমূল (TMC)। এই পরিস্থিতিতে বামেদের নীচুতলার কর্মীদের দলে টানতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিকে শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করেছেন সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)।

শুক্রবার, ধূপগুড়ি উপনির্বাচনের লজ্জাজনক হারের পরে শনিবার হাওড়ার বাঁধাঘাট মোড়ে বিজেপির (BJP) জনসভায় শুভেন্দু অধিকারীর দাবি, যে ১৩ হাজার ভোট ধূপগুড়ির বামপ্রার্থী পেয়েছেন, তার মধ্যে সাড়ে বারো হাজার ভোট রাষ্ট্রবাদীদের। এর পরেই বাম কর্মী সমর্থকদের দলে আহ্বান জানিয়ে দলবদলু শুভেন্দু বলেন, “নীচুতলার কমরেডরা বিজেপির সঙ্গে আসুন। কার্যকর্তা হতে হবে না। বিজেপির জনসভা দূর থেকে দেখুন। বাংলাকে বাঁচাতে নো ভোট টু মমতা বলুন।”

বাম-কংগ্রেস জোট সংখ্যালঘু ভোট পায়নি বলেও দাবি শুভেন্দু অধিকারীর। বিজেপি বিধায়কের মন্তব্যের জবাবে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, ‘‘ধূপগুড়িতে যদি উল্টো ফল হত, তা হলে তৃণমূল বলত সিপিএম ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিয়েছে।” শুভেন্দু আরএসএস-এর লাইনে চলছে বলেই বামপন্থীদের নিশানা করছেন বলেন অভিযোগ সেলিমের। বিজেপির বিরুদ্ধে বামেদের লড়াই জারি থাকবে বলে জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক।

আরও পড়ুন- ‘দলের সব থেকে বেশি চাপ সামলাতে হয় আমাকেই’, ভারত-পাক মহারণের আগে বললেন হার্দিক

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...