Thursday, May 14, 2026

মধ্যরাতে হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন চলাচল স্তব্ধ, চরম দু.র্ভোগে পড়ে রেলের উপর ক্ষো.ভ উগড়ে দিলেন যাত্রীরা

Date:

Share post:

হাওড়া কারশেডে লাইনে কাজ হচ্ছে।কিন্তু রেলের তরফে কোনও খবর দেওয়ায় হল না যাত্রীদের। স্বভাবতই ট্রেনে চেপেও গন্তব্যে পৌঁছতেই পারলেন না হাওড়া থেকে মেন লাইনে বর্ধমান লোকালের যাত্রীরা। মধ্যরাতে রেলের এই গাফিলতির জন্য চরম দুর্ভোগের শিকার হতে হয় যাত্রীদের। কার্যত দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যাত্রীরা।

আরও পড়ুন:রেললাইনে হাতিমৃ.ত্যু ঠেকাতে একযোগে কাজ করবে রেল ও বন দফতর, বসবে আধুনিক প্রযুক্তি

হাওড়া থেকে মেন লাইনে শেষ বর্ধমান লোকাল ছাড়ার সময় রাত ১০টা ১০ মিনিটে। শনিবার নির্ধারিত সময়ের মিনিট তিনেক পরে সেই ট্রেন ছেড়েছিল। কিন্তু সময়সূচি অনুযায়ী, যখন তার ব্যান্ডেল পৌঁছে যাওয়ার কথা, তখনও সেই ট্রেন হাওড়া স্টেশনের কারশেড টপকাতে পারেনি। যখন ট্রেনটির থাকার কথা শক্তিগড় বা গাঙপুর, তখন সেটি শেওড়াফুলি ঢোকেনি। শনিবার মধ্যরাতে এ ভাবেই দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। ভুক্তভোগী যাত্রীদের অনেকের বক্তব্য, এই ধরনের অব্যবস্থা লেগেই রয়েছে। ট্রেন সময়ে চলাটাই এখন বিস্ময় হয়ে দাঁড়িয়েছে। তবে শনিবার সব কিছুকে ছাপিয়ে গিয়েছে বলে অভিমত যাত্রীদের অনেকের।
হাওড়া থেকে ১০টা ১০ মিনিটে বর্ধমান, ১০টা ২০ মিনিট এবং ১০টা ৩০ মিনিটে ব্যান্ডেল লোকাল ছাড়ে। শনিবার একই লাইনে পর পর ট্রেনগুলি দাঁড়িয়ে পড়ে। আটকে পড়ে অনেক দূরপাল্লার ট্রেনও। ডাউনেও ট্রেন চলাচল ব্যহত হয়। বহু জায়গায় ট্রেন থেকে লাফিয়ে নেমে লাইন ধরে হেঁটে কাছের স্টেশনে পৌঁছতে দেখা যায় অনেককে। কোলে বাচ্চা নিয়ে অনেক মহিলাও লাইন ধরে হাঁটতে শুরু করেন।

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...