Thursday, May 14, 2026

মরক্কোতে ভূমিক*ম্পে এত প্রা*ণহানির ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক

Date:

Share post:

মরক্কোতে ভূমিকম্পে মৃত্যু মিছিল।‌ মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেষ কমপক্ষে ৪ হাজার। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভূমিকম্পে কমপক্ষে ২ হাজার ১২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ২ হাজার ৫৯ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৪০৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

গত শুক্রবার মাঝরাতে শক্তিশালী ভূমিকম্প মরক্কোতে আঘাত হানে। মরক্কোতে এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল এটি।

ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮। শক্তিশালী এই ভূমিকম্পে মারাকেশসহ মরক্কোর বিস্তীর্ণ জনপদ এক রকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
আরও ভূমিকম্পে এত প্রাণহানির ঘটনায় দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

ভূমিকম্পে মারাকেশ ও এর আশপাশের এলাকায় শত শত ভবন ধসে পড়েছে, নয়তো

ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহত ব্যক্তি ও ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা লোকজনকে উদ্ধারে চেষ্টা চলছে।

 

 

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...