Thursday, May 14, 2026

“দেশের আত্মাকে আ.ক্রমণ করলে মূল্য চোকাতে হবে”! প্যারিসে বসে ‘নামবদল’ নিয়ে কেন্দ্রকে তো.প রাহুলের

Date:

Share post:

ভারতের (India) আত্মাকে আক্রমণ করা হচ্ছে। এর মূল্য ওদের চোকাতেই হবে। প্যারিসে (Paris) বসে দেশের নাম বদল নিয়ে মোদি সরকারকে (Modi Govt) কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahil Gandhi)। জি ২০ সম্মেলন (G20 Summit) নিয়ে চূড়ান্ত ব্যস্ত মোদি সরকার। অথচ দেশের সাধারণ মানুষদের অভাব অভিযোগের কথা শোনার মতো প্রধানমন্ত্রীর হাতে বিন্দুমাত্র সময় নেই। রবিবার প্যারিসের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নেন রাহুল। সেখানেই দেশের নাম বদল নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে একহাত নেন সোনিয়া তনয়।

এদিন রাহুল অভিযোগ করেন, যারা দেশের নাম বদলাতে চাইছেন, তারা আসলে ইতিহাসকে অস্বীকার করছেন। অসংখ্য মানুষের মূল্যবান অবদানের কথা তুলে ধরতে হবে আমাদের। কেউ যদি দেশের আত্মাকে আক্রমণ করে, তবে যেন উপযুক্ত মূল্য চোকাতেই হবে। পাশাপাশি নাম বিতর্কে রাহুলের আরও সংযোজন, সংবিধান অনুযায়ী ভারত (Bharat) এবং ইন্ডিয়া (India) দুটিই সঠিক। সম্ভবত আমরা জোটের নাম ইন্ডিয়া রাখার কারণে চরম অস্বস্তিতে পড়েছে কেন্দ্র। আর নামে ভয় পেয়েই এখন তড়িঘড়ি সেই দেশের নাম বদলানোর মতো জঘন্য কাজ করতে চাইছে ওরা।

তবে শুধু দেশের নাম বদলই নয়, এদিনের অনুষ্ঠান থেকে বিজেপির উগ্র হিন্দুত্ববাদ নিয়েও তোপ দাগেন কংগ্রেস নেতা। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতার অভিযোগ, বিজেপির সঙ্গে প্রকৃত হিন্দুত্বের কোনও সম্পর্ক নেই। বিজেপি ক্ষমতা দখলের জন্যই সবকিছু করে। ওরা চায় জাতপাতের ভিত্তিতে সামান্য কিছু মানুষের হাতে ক্ষমতা কুক্ষিগত থাক। বিজেপি ক্ষমতা দখলের জন্য দুর্বলদের উপর সবরকম অত্যাচার করতে পারে। তবে রাহুল মনে করিয়ে দেন, উগ্র হিন্দুত্ববাদের সঙ্গে হিন্দু ধর্মের কোনও সম্পর্ক নেই। কোনও হিন্দু ধর্মগ্রন্থে লেখা নেই যে ধর্মের জন্য দুর্বলদের উপর অত্যাচার করতে হবে।

 

 

 

 

 

 

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...