Friday, April 24, 2026

অনুর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়ন ভারত, দুই গোলদাতা ভরত লাইরেনজাম এবং লেভিস জংমিনলুন

Date:

Share post:

দাদারা ব‍্যর্থ হলেও, করে দেখাল ভাইয়েরা। রবিবার কিংস কাপে যখন ব‍্যর্থ সন্দেশ ঝিঙ্গান, গুরপ্রীত সিং সান্ধুরা, সেখানে বাংলাদেশকে দাপটে সঙ্গে হারিয়ে অনুর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়ন ভারত। এই নিয়ে ভারতের ছোটরা পাঁচবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতল। রবিবার ভুটানের রাজধানী থিম্পুতে ছিল প্রতিযোগিতার ফাইনাল। বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে সাফ সেরা ভারত। দুই গোলদাতা ভরত লাইরেনজাম এবং লেভিস জংমিনলুন। প্রতিপক্ষ বাংলাদেশকে কোনও সুযোগই দেয়নি ভারতের ছোটরা।

ম‍্যাচে এদিন খেলা শুরুর আট মিনিটের মধ্যে গোল করে এগিয়ে যায় ভারত। ৮ মিনিটে লেভিসের পাস থেকে গোল করে ভরত। শুরুতে গোল পেয়ে যাওয়ায় আত্মবিশ্বাসী ভারতীয়রা আরও দাপুটে ফুটবল খেলে। বাংলাদেশ রক্ষণে মুহুর্মুহু আক্রমণ তুলে আনে ইসফাক আহমেদের ছেলেরা। কিন্তু কিছুতেই বিরতির আগে গোলের ব্যবধান বাড়াতে পারেনি ভারত। তবে ৭৩ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় ভারত। এবার গোলের খাতায় নাম লেখান লেভিস। খেলার শেষ লগ্নে বাংলাদেশ গোল শোধের মরিয়া চেষ্টা করলেও ভারতের রক্ষণ জমাট থাকায় বিপদ বাড়েনি।

আরও পড়ুন:ভিলেন বৃষ্টি, বাতিল ভারত-পাক মহারণ, ম‍্যাচ হবে ‘রিজার্ভ ডে’ সোমবার

 

 

 

 

 

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...