Sunday, May 17, 2026

পার্থর মতো মানিক ভট্টাচার্যেরও একটি স্কুল আছে ! আদালতে চাঞ্চল্যকর দাবি ইডির

Date:

Share post:

নিয়োগ মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল সম্পত্তির তালিকায় রয়েছে একটি স্কুলও৷তার প্রয়াত স্ত্রীর নামে ওই স্কুল রয়েছে মেদিনীপুরের পিংলায়৷ তদন্তে জানা যায়, ১৫ বিঘা জমির উপর গড়ে ওঠা সেই স্কুল তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা। পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানিক ভট্টাচার্যরও একটি স্কুল রয়েছে, আদালতে দাবি করল ইডি।

মঙ্গলবার আদালতে ইডির আইনজীবীর দাবি, ‘যে স্কুলের কথা বলা হচ্ছে সেটা ১০০ বছরের পুরানো একটি সরকারি স্কুল’।এরই পাশাপাশি, শুনানির সময় মানিক ভট্টাচার্যকে এজলাসে থাকার অনুমতি দেওয়ার আবেদন জানান মানিক ভট্টাচার্যর আইনজীবী। বিচারপতির তীর্থঙ্কর ঘোষ সেই আবেদন মঞ্জুর করেন নি। তিনি বলেন, এখন দরকার নেই। প্রয়োজন হলে আদালত ডেকে পাঠাবে। এরপরই শুনানির জন্য আরও তিন সপ্তাহ সময় চায় ইডি।এই সময় চাওয়া নিয়েও ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘আগেও দু’সপ্তাহ সময় চেয়েছিলেন, তদন্তের অগ্রগতি কতটা হয়েছে? এখনও তো চার্জশিট পেশ করতে পারেননি। এই মামলার পরবর্তী শুনানি ২৭ সেপ্টেম্বর ধার্য হয়েছে।

 

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...