Thursday, May 14, 2026

পুজোর আগে সোনার দামে স্বস্তি মিলল কি?

Date:

Share post:

সামনেই পুজো, তাই কেনাকাটার দিকে ঝোঁক বাড়ছে সাধারণ মানুষের। আসলে সোনার (Gold Price) সঙ্গে সৌভাগ্যের যোগ খুঁজে পান অনেকেই। আবার দেবীপক্ষে যাতে ঘরে সোনা কিনে রাখা যায় তা নিয়ে অনেকেই খোঁজ খবর নিতে শুরু করেছেন। পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, তার আগেই সোনা বা রুপোর দামে মধ্যবিত্তের স্বস্তি মিলল কিনা সেটা একটু জেনে নেওয়া দরকার। উৎসবের মরসুম শুরু হওয়ার আগে বাংলায় হলুদ ধাতুর দামের দিকে একটু নজর দেওয়া যাক ।

সোমবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995)হয় প্রতি গ্রাম ৫৮৮৯ টাকা। ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম ৫৬৮৯ টাকা। আর ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩৫৯ টাকা। আবার ধরুন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৬৮৮ টাকা, পাথর সেটিং, হিরের গয়না তৈরিতে সাধারণত ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।

কলকাতায় সোনার দাম, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর, ২০২৩)

১ গ্রাম            ১০ গ্রাম

পাকা সোনার বাট (৯৯৫০/ ২৪ ক্যাঃ ১০ গ্রাম)       ৫৯৬০ ₹          ৫৯৬০০ ₹
খুচরো পাকা সোনা (৯৯৫০/ ২৪ ক্যাঃ ১০ গ্রাম)     ৫৯৯০ ₹           ৫৯৯০০ ₹
হলমার্ক সোনার গহনা (৯১৬/ ২২ ক্যাঃ ১০ গ্রাম)   ৫৬৯৫ ₹          ৫৬৯৫০ ₹

এবার রুপোর দামের দিকে নজর দেওয়া যাক। এদিন প্রতি ১ কেজি রুপোর দাম ৭১৩২৩ টাকা। সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...