Thursday, June 4, 2026

আপনিই কি বিরোধী জোটের নেত্রী? বিক্রমসিঙ্ঘের প্রশ্নে মমতার মুখে “ওহ্ মাই গড”!

Date:

Share post:

 

কুণাল ঘোষ

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

 

কৌতূহলের মোড়কে ছোট্ট প্রশ্ন। আর সেটাই বুঝিয়ে দিল দেশের অন্যতম সেরা বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিচিতি। যে বিষয়ে সম্যক অবহিত প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানও।

বুধবার সকালে দুবাই বিমানবন্দর থেকে স্পেনে (Spain) রওনা হওয়ার জন্য অপেক্ষা করছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bnaerjee)। বিমানবন্দরের লাউঞ্জেই তাঁর সঙ্গে দেখা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের। মমতার সঙ্গে আলাপচারিতার ফাঁকেই প্রেসিডেন্ট হঠাৎ বলে ওঠেন, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? মুখ্যমন্ত্রী বলেন, হ্যাঁ অবশ্যই, বলুন না! এরপরই রনিল বিক্রমসিঙ্ঘের প্রশ্ন, আচ্ছা আপনিই কি আপনার দেশের বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন? বিদেশি রাষ্ট্রপ্রধানের মুখে আচমকা এমন প্রশ্ন শুনবেন বলে তৈরি ছিলেন না মমতা। হাসতে হাসতেই বলে ওঠেন “ওহ্ মাই গড!” তারপরে তাঁর সংযোজন “মানুষ যা চাইবে তাই হবে”।

আরও পড়ুন: শুরু দুর্গাপুজোর প্রস্তুতি! প্রতিমা নিরঞ্জনেই বাড়তি নজর কলকাতা পুরসভার

এদিন সকালে দুবাই বিমানবন্দরে রনিল বিক্রমসিঙ্ঘের সঙ্গে হঠাৎ করেই দেখা হয়ে যায় বাংলার মুখ্যমন্ত্রীর। তাঁকে দুবাইতে (Dubai) নিজের হাতে আঁকা ছবিও উপহার দেন মমতা। BGBS-আসার আমন্ত্রণ জানান। এরপরেই শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মোক্ষম প্রশ্ন মমতাকে। যা বুঝিয়ে দিল বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এবং সেই জোটের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bnaerjee) কাজকর্ম সম্পর্কে আগ্রহ তৈরি হয়েছে আন্তর্জাতিক স্তরেও।

বুধবার সকালে দুবাই থেকে স্পেনের রাজধানী মাদ্রিদের পথে রওনা দেন মুখ্যমন্ত্রী। বিকেলের পরে মাদ্রিদ পৌঁছে বৃহস্পতিবার লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে তাঁর বৈঠক। সেখানে উপস্থিত থাকার কথা বাংলার ফুটবলের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান কর্তাদের। থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বাংলার ফুটবলের আধুনিকীকরণের লক্ষ্যে এই বৈঠক। লা লিগার সঙ্গে রাজ্য সরকারের একটি মউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। শুক্রবার, মাদ্রিদে দুপুরে হবে বাণিজ্য-বৈঠক। সেখানে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী শিল্পপতিরা অংশগ্রহণ করবেন। এই বৈঠকের পাশাপাশি ব্যক্তিগতভাবে শিল্পপতিদের সঙ্গে আলাদা বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রিদ সফর শেষে রবিবার ট্রেনে বার্সেলোনায় যাবেন তিনি। সেখানে স্থানীয় বাঙালি এবং ভারতীয়দের সঙ্গে দেখাসাক্ষাৎ করবেন। সোমবার দুপুরে বার্সেলোনায় হবে শিল্পবৈঠক। স্পেনের শিল্পপতিদের সঙ্গেও বাংলার শিল্পপতিদের বৈঠক হবে। মঙ্গলবার বেলা ১২টায় বার্সেলোনায় শিল্পবৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। থাকবেন সফরসঙ্গী শিল্পপতিরাও। বুধবার রাতে বার্সেলোনা থেকে রওনা হয়ে বৃহস্পতিবার ভোরে দুবাই পৌঁছবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দুপুর থেকে টানা দুবাইয়ে বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন। এরপর শনিবার দুপুরে দুবাই থেকে রওনা হয়ে সন্ধেয় কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

 

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...