Sunday, April 26, 2026

ডে.ঙ্গি কেড়ে নিল বোনের প্রা.ণ, বিপ.র্যস্ত অভিনেতা সাহেব

Date:

Share post:

মাত্র তিনদিনের মধ্যেই সব শেষ! মঙ্গলবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় বোনের শারীরিক অবস্থার কথা জানিয়ে রক্তের জন্য আবেদন করেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)। এই পোস্টে সাড়া দিয়ে অনেকেই রক্ত দিতে এগিয়ে এসেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। মঙ্গলবার রাতেই মৃত্যু হয় পিয়াশী চট্টোপাধ্যায়ের (Piyashi Chatterjee)। ফেসবুকের পাতায় রক্তদাতাদের ধন্যবাদ জানানোর সঙ্গে বোনকে হারানোর খারাপ খবরটিও জানান অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)।

ডে.ঙ্গি নিয়ে ক্রমশ বাড়ছে চিন্তা। প্রায় প্রতিটি বাড়িতেই জ্বর হলে টেনশন বাড়ছে। রোগের ছোবল থেকে রেহাই পাচ্ছেন না কেউই। সাহেব জানান, “মাত্র তিন রাতেই ডেঙ্গু সমস্ত কিছু শেষ করে দিল।” বেলভিউর ক্রিটিকাল কেয়ারে ভর্তি ছিলেন তিনি, অবস্থার অবনতি হচ্ছিল। A+ পজিটিভ প্লেটলেটের রক্তদাতা চাই বলে লিখেছিলেন সাহেব। কয়েক দিনের জন্য বাইরে গিয়েছিলেন অভিনেতা। কলকাতা ফিরে বিমানবন্দর থেকে সোজা ছোটেন হাসপাতালে। পিয়াশী আসলে সাহেবের মাসির মেয়ে, মানুষ হয়েছেন তাঁদের বাড়িতেই। ছোটবেলায় মা-বাবাকে হারানোর জন্য সাহেবের মায়ের কাছেই থাকতেন তিনি। কিন্তু আচমকা যে এমনটা ঘটে যাবে, তিনি বুঝতে পারেননি। অভিনেতা জানিয়েছেন যে দু’দিনে মাল্টিঅরগ্যান ফেল করে যাওয়ায় বোনকে আর বাঁচানো গেল না। পিয়াশী দুমাসের সন্তানকে আপাতত সাহেবের বন্ধুর স্ত্রীর কাছে রাখা হয়েছে।

Related articles

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...