Saturday, May 23, 2026

ফাইনালে ভারতের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা লঙ্কান শিবিরে

Date:

Share post:

আগামিকাল এশিয়া কাপের ফাইনালে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর তার আগে ধাক্কা লঙ্কানদের শিবিরে। চোটের কারণে ফাইনালের আগে ছিটকে গেলেন মহেশ থিকশানা। তাঁর বদলে দলে এলেন সাহান আরাচিগেকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন থিকশানা। এরপরে আর মাঠে নামেননি তিনি। পরবর্তীতে স্ক্যান করলে পেশীর আঘাত ধরা পড়ে।

চলতি এশিয়া কাপে পাঁচটি ম্যাচ খেলে ১০টি উইকেট পেয়েছেন থিকশানা। তিনিই এখন সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার প্রধান স্পিনার। স্বাভাবিক ভাবেই ফাইনালে তাঁকে না পাওয়া লঙ্কানদের জন্য বড় ক্ষতি। আসন্ন একদিনে বিশ্বকাপের দলেও রয়েছেন থিকশানা। বিশ্বকাপের আগে তাঁর চোটে উদ্বেগ তৈরি হয়েছে শ্রীলঙ্কা শিবিরে। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে তিনি বিশ্বকাপ খেলতে পারবেন কি না এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।

আরও পড়ুন:ইডেনে বিশ্বকাপের টিকিট নিয়ে সমস্যা মেটাতে আসরে CAB : সূত্র

Related articles

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...

গ্রেফতার হবে ছেলে! ঘুম উড়েছে CJP প্রতিষ্ঠাতা অভিজিতের বাবা-মায়ের

সন্তানকে শিক্ষা দিয়ে, বিদেশে শিক্ষিত করার অর্থ সঞ্চয় করে, উচ্চশিক্ষিত করে সব বাবা-মাই চান তাঁদের সুস্থ সুন্দর জীবন।...

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...