Monday, May 18, 2026

আবার দক্ষিণ আফ্রিকা থেকে আসছে চিতা, তৈরি হচ্ছে নতুন ঠিকানাও

Date:

Share post:

ফের চিতা আসছে ভারতে। দক্ষিণ আফ্রিকা থেকে এই বছরেও আনা হচ্ছে চিতা। তবে এবার চিতাদের নতুন ঠিকানায় রাখা হবে। জানা গিয়েছে এবার দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতাদের কুনো জাতীয় উদ্যানে রাখা হবে না। চিতাদের নতুন ঠিকানা হতে চলেছে মধ্যপ্রদেশের গান্ধীসাগর অভয়ারণ্য।

এর আগে ২০২২-এর ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে এখানে ৮ টি চিতা আনা হয়েছিল। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের অভয়ারণ্যে প্রবেশ করিয়ে ছিলেন। এ বছর ঐতিহাসিক সেই প্রকল্পের এক বছর পূর্ণ হতে চলেছে। ফের চিতা দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আসছে ভারতে। চিতাদের বাসস্থান ঠিক করতে গান্ধীসাগরে জোরকদমে কাজ চলছে। আশা করা যাচ্ছে, চলতি বছরের নভেম্বর, ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। জায়গাটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখার পর চিতা আনার কাজ শুরু হবে।”

Related articles

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...