Thursday, May 7, 2026

ই-রিক্সায় আচমকা আ.গুন! ঝল.সে মৃ.ত ১, গু.রুতর আ.হত ২

Date:

Share post:

পেট্রল, ডিজেলের বিকল্প হিসাবে বৈদ্যুতিক যানবাহনের উপর ঝুঁকছেন অনেকেই। তাতে সাশ্রয়ও বেশি। কিন্তু এর জেরে মৃত্যুর খবরও সামনে এসেছে বারবার। এবার দিল্লিতে ই-রিক্সায় আগুন লেগে ভয়াবহভাবে মৃত্যু হল রিক্সাতে বসে থাকা যাত্রীর। গুরুতর আহত অবস্থায় আরও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। চালককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃব্রাজিলে ম.র্মান্তিক বিমান দু.র্ঘটনা! মৃ.ত ১৪

ঘটনাটি ঘটেছে দিল্লির নন্দনগরী এলাকায়। যান্ত্রিক গোলযোগের কারণেই ই-রিক্সাটিতে হঠাৎ আগুন লেগে যায়। চলন্ত অবস্থায় দাউদাউ করে জ্বলে ওঠে গাড়িটি। চালক ছাড়া তাতে তিন জন যাত্রী ছিলেন। মৃত যাত্রীর নাম ওমি দেবী। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় পুষ্পরাজ নামের এক যাত্রীর শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে । তাঁর অবস্থাও সঙ্কটজনক। চিকিৎসার জন্য দিল্লি এমসে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।
এদিকে নিজের রিক্সায় অগ্নিকাণ্ড দেখেই ৩ যাত্রীদের রেখে পালিয়ে যান রিক্সা চালক। যদিও পরে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতের নাম রতন লাল। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা এফআইআর হয়েছে। এই ঘটনায় পুলিশ অবহেলার কারণে মৃত্যুর একটি মামলাও রুজু করেছে।

 

Related articles

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...

চন্দ্রনাথের মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী মাফিন!

বুধবার রাতে চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। কান্নায় ভেঙে...

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...