Tuesday, May 19, 2026

ডায়মন্ড লিগে রুপো জয় নীরজের

Date:

Share post:

ডায়মন্ড লিগ জয় হলো না সোনার ছেলে নীরজ চোপড়ার। খেতাব হাতছাড়া হল নীরজের। অল্পের জন্য দ্বিতীয় হলেন তিনি। কয়েক দিন আগেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে মুকুটে আরও একটি পালক যোগ করেছিলেন নীরজ। তবে এদিন চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভাদলেই কাছে পিছিয়ে গেলেন তিনি। সোনা জিতে নেন চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভাদলেই। সর্বোচ্চ ৮৪.২৪ মিটার জ্যাভেলিন ছুড়ে সোনা জেতেন ভাদলেই।

এদিন নীরজের শুরুটাই ভাল হয়নি। নীজের প্রথম থ্রো বিফলে যায়। দ্বিতীয় থ্রো-তে নীরজ ৮৩.৮০ মিটার জ্যাভেলিন ছোড়েন। তৃতীয় থ্রোতে ৮১.৩৭, চতুর্থ থ্রো ফাউল, পঞ্চম ও ষষ্ঠ থ্রোতে ৮০.৭৪ ও ৮০.৯০ মিটারের বেশি জ্যাভেলিন ছুড়তে পারেননি নীরজ চোপড়া। অপরদিকে ইয়াকুব ভাদলেই প্রথম থ্রোতে ৮৪.০১ আবার শেষ থ্রো-তে তা ছাপিয়ে গিয়ে ৮৪.২৪ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোড়েন। এই নিয়ে তৃতীয়বার ডায়মন্ড লিগ জিতলেন চেক প্রজাতন্ত্রের তারকা।

অলিম্পিক্সের পর থেকেই কেরিয়ারের সেরা ছন্দে রয়েছেন নীরজ চোপড়া। যেখানেই হাত দিয়েছেন সেখানেই সোনা জিতেছেন। এবারের ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় স্থানাধিকারী হিসেবে যোগ্যতা অর্জন করেছিলেন নীরজ। কিন্তু এবার প্রত্যাশা পূরণ করতে পারলেন না নীরজ।

আরও পড়ুন:আজ এশিয়া কাপ ফাইনাল, মহারণে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

 

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...