Tuesday, May 19, 2026

ভাইস চেয়ারম্যানের প্যানেলে শান্তনু সেন, রাজ্যসভায় ঘোষণা ধনকড়ের

Date:

Share post:

সংসদে রাজ্যসভার ভাইস চেয়ারম্যানের প্যানেলে আলোচনা ছাড়াই একতরফা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেনের (Dr Shantanu Sen) নাম ঘোষণা করলেন চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তবে তিনি এই দায়িত্ব নেবেন কি না দলের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত এখনও হয়নি।

সোমবার বিশেষ অধিবেশনে রাজ্যসভার শুরুতেই প্রাথমিক অনুষ্ঠানের পর চেয়ারম্যান জগদীপ ধনকড় নবগঠিত প্যানেল অফ ভাইস চেয়ারম্যানস-এর নাম ঘোষণা করেন। সেখানে বিভিন্ন দলের বেশ কিছু নতুন মুখের নাম বলার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তনু সেনের নাম ঘোষণা করা হয়। পরে এ-বিষয়ে শান্তনু জানান, আমার নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমি রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের কাছে দলের নির্দেশ জানতে চাই এবং বলি দল যা সিদ্ধান্ত নেবে সেটাই করব। পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে এলে তাঁকেও বিষয়টি জানান তিনি। শান্তনু বলেন, দল যদি এই কাজ করতে অনুমতি দেয় তবেই করব, অন্যথায় প্রত্যাখ্যান করব। প্রসঙ্গত, আগে দলের পক্ষ থেকে এই প্যানেলে ছিলেন রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়।

আরও পড়ুন- মমতার ডাকে সাড়া দিয়ে প্রথম দফায় বাংলায় মিত্তালের ২৫০ কোটি লগ্নি

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...