Tuesday, May 19, 2026

পাঞ্জাবে জনপ্রিয় কংগ্রেস নেতাকে খু.ন,দায় স্বীকার কানাডায় পালানো গ্যাং.স্টারের

Date:

Share post:

পাঞ্জাবে এক কংগ্রেস নেতা খুন হন। নিহত নেতার নাম বলজিন্দর সিংহ বাল্লি। তিনি কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট ছিলেন।খুনের ঘটনার ঘটার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেতাকে হত্যার দায় স্বীকার করে নেয় কানাডায় পালানো পাঞ্জাবের গ্যাংস্টার অর্শদীপ সিংহ গিল ওরফে আর্শ দালা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোগা জেলার দালা গ্রামে।

আরও পড়ুনঃ পৃথিবীর মায়া কাটিয়ে এ বার সূর্যের আরও কাছে আদিত্য এল১

৪৫ বছরের বলজিন্দর এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন। বলজিন্দর মোগার অজিওয়াল গ্রামের ব্লক সভাপতি ছিলেন তিনি। এলাকায় তিনি ‘নম্বরদার’ নামে পরিচিত ছিলেন।পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে তাঁকে খুন করতে বাইকে করে দু’জন দুষ্কৃতী আসে। এরপর বলজিন্দরকে দুষ্কৃতীরা পর পর দু’টি গুলি করে। একটি গুলি কংগ্রেস নেতার বুকে লাগে। অন্যটি লাগে হাঁটুতে। এক বয়স্ক ব্যক্তি দৌড়ে এসে বলজিন্দরকে ধরে ফেলেন। তাঁর কোলেই সংজ্ঞা হারান কংগ্রেস নেতা। তড়িঘড়ি বলজিন্দরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। ওই দুই দুষ্কৃতীদের খোঁজও চলছে।
এদিকে, এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেতা খুনের দায় স্বীকার করে নেয় স্থানীয় গ্যাংস্টার আর্শ দালা।
প্রসঙ্গত, এ বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আর্শ দালাকে জঙ্গি হিসাবে ঘোষণা করে। অতীতে খুন, ডাকাতি, রাহাজানির মতো একাধিক দুষ্কর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুলিশের খাতায় পলাতক আর্শ দালার বিরুদ্ধে।এমনকি, ভারত ছেড়ে কানাডায় পালিয়ে গিয়েও অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে আর্শ দালা।

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...