Wednesday, May 20, 2026

রাতারাতি অনামিকা রায়ের নিয়োগপত্র দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল এসএসসি

Date:

Share post:

চার মাস হয়ে গিয়েছে, এখনও স্কুলে পড়ানোর সুযোগ পাননি এসএসসি উত্তীর্ণ অনামিকা রায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর তা কার্যকরী না হওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি। রাতারাতি অনামিকা রায়ের নিয়োগ পত্র দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করল SSC।মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর জায়গায় চাকরি পেয়েছিলেন ববিতা রায় নামে এসএসসি চাকরিপ্রার্থী। পরে আরেক এসএসসি পরীক্ষার্থী অনামিকা রায়ের আবেদনের ভিত্তিতে জানা যায়, মেধা তালিকা অনুযায়ী ওই চাকরি পাওয়ার কথা তাঁর। এরপরেই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন অনামিকা রায়ের নিয়োগের ব্যাপারে। গত ১৬ মে তিন সপ্তাহের মধ্যে তাঁকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

অনামিকার অভিযোগ, তিন সপ্তাহ তো দূরের কথা প্রায় চার মাস পেরিয়ে গেলেও তিনি এখনও নিয়োগ হতে পারেননি। জুলাই মাসে তিনি কোন স্কুলে নিয়োগ হতে পারেন সেটা জানান হয়। এরপর তার মেডিক্যাল টেস্ট হয়। পাশাপাশি, তাঁর পুলিশ ভেরিফিকেশন জন্য কল আসে। সেই সংক্রান্ত নথি পেশ করেন অনামিকা। তবে আদালতে, পর্ষদ জানায়, পুলিশ ভেরিফিকেশন কিছু সমস্যা থাকার কারণেই চাকরিতে নিয়োগ হতে দেরি হয়েছে।

বিষয়টি জানার পরেই পর্ষদকে কড়া নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি। মঙ্গবার দুপুর বারোটার মধ্যে রিপোর্ট তলব করা হয়। এরপরেই সোমবার রাতেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। সেই বিজ্ঞপ্তিতে অনামিকা রায় সহ আরও কয়েকজনকে নিয়োগের ব্যাপারে জানানো হয়। বিচারপতির কড়া নির্দেশের পরেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় পর্ষদ বলেই মনে করা হচ্ছে। আগামী ২০ সেপ্টেম্বর নথি নিয়ে দেখা করার জন্য বিজ্ঞপ্তিতে জানায় এসএসসি।

 

 

 

 

Related articles

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...

অভিষেকের সম্পত্তি সম্পর্কিত খবর মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন! বিবৃতি তৃণমূলের

বিজেপির কুৎসা ও অপপ্রচারের ঘৃণ্য রাজনীতি অব্যাহত রাজ্যে পালাবদলের পরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisekh Banerjee) কালিমালিপ্ত করতে এবার ভুয়ো...

পদ যেতেই কাকলির নিরাপত্তা বাড়ালো কেন্দ্র! শুরু জল্পনা

বাংলায় পালাবদলের পর তৃণমূলের লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে (Kakoli Ghoshdastider) লোকসভার মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দিয়েছে...

সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ ২ নেত্রী

রেশন দুর্নীতির তদন্তে করতে গিয়ে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali) আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের। এবার সেই...