Friday, May 15, 2026

চন্দ্রযান ৩-এর কারিগর এবার ইডলি বিক্রেতা?

Date:

Share post:

অগাস্ট মাসের ২৩ তারিখে ইতিহাস তৈরি করেছে ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম নেমেছে। প্রজ্ঞান ১২ দিন ধরে নানা তথ্য দিয়েছে ইসরোকে। এখন সে আপাতত ঘুমের দেশে। কিন্তু এত সাফল্যের পরেও বিতর্ক পিছু ছাড়েনি। চন্দ্রযান-৩ মহাকাশযানের (Chandrayaan-3) লঞ্চপ্যাড তৈরি করা ইঞ্জিনিয়াররা এক বছরেরও বেশি সময় ধরে বেতন পাননি বলে খবর প্রকাশ্যে এসেছিল। এবার সেই ইঞ্জিনিয়ারদের একজন রাস্তায় দাঁড়িয়ে ইডলি বিক্রি করে ভাইরাল হলেন। জানা গেছে তাঁর নাম দীপক কুমার উপরারিয়া (Deepak Kumar Uprariya)। হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড (HEC)-তে কর্মরত তিনি।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র চন্দ্রযান-৩ মহাকাশযানের লঞ্চপ্যাড তৈরিতে যুক্ত ছিলেন দীপক । সম্প্রতি ঝাড়খণ্ডের রাঁচির রাস্তায় তাঁকে ঠেলাগাড়িতে ইডলি বিক্রি করতে দেখা গেছে তাঁকে। ধুরওয়া এলাকায় পুরনো বিধানসভা ভবনের ঠিক উল্টোদিকের রাস্তায় ইডলি বিক্রি করছেন তিনি। দীপক জানান, ভারত সরকারের অধীনস্থ HEC দীর্ঘ ১৮ মাস ধরে তাঁর বেতন বাকি রেখেছে। ২০১২ সালে বেসরকারি সংস্থার কাজ ছেড়ে HEC-তে যোগদান করেন। প্রাথমিক ভাবে ৮ হাজার টাকা বেতন পেতেন, পরে তা বেড়ে হয় ২৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে বাধ্য হয়ে ইডলি বিক্রি করছেন তিনি। যদিও চাকরি ছাড়েননি। ISRO-র জন্য আরও একটি লঞ্চপ্যাড তৈরি করছে HEC,তাতেও দীপক যুক্ত রয়েছেন। কিন্তু চন্দ্রযান-৩ মহাকাশযানের যন্ত্রাংশ তৈরিতে যুক্ত থাকার পরও দীপকের এই পরিস্থিতি কেন, উঠছে প্রশ্ন? তিনি একাই নন, দীর্ঘ ১৮ মাস বেতন পাননি সংস্থার ২৮০০ কর্মী। অথচ সংবাদমাধ্যমের সামনে ফাঁকা বুলি মোদি সরকারের।

Related articles

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...